লোকাল ট্রেনের মধ্যে প্রচন্ড ভিড় আর সেই সময় উদ্দাম নাচ শুরু করলেন এক তরুণী। এই দৃশ্য দেখে রীতিমত চমকে উঠলেন সকলেই। মুম্বাই মেট্রো হোক কিংবা দিল্লি মেট্রো, এইরকম ধরনের নাচ যেন এক শ্রেণীর ইউটিউবার এর কাছে একটা ট্রেন্ডিং বিষয় হয়ে উঠেছে। তবে এবারে সেই ছবি দেখা গেল শিয়ালদহ শাখার একটি লোকাল ট্রেনে। আর এই অবস্থা দেখে রীতিমত বিরক্ত হয়ে গেলেন ট্রেনের যাত্রীরা। ব্যস্ত কামরায় হিন্দি গানের তালে হঠাৎ নাচ করতে শুরু করলেন এক তরুণী। মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে গেল সেই ভিডিও।
জানা গিয়েছে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া ওই তরুণীর নাম শ্রেয়া রায়। ফেসবুক থেকে শুরু করে ইনস্টাগ্রামে এই মুহূর্তে প্রচুর ফলোয়ার তৈরি হয়ে গিয়েছে তার। এই মুহূর্তে ফেসবুকে তার ফলোয়ার সংখ্যা ৬৭ হাজার এবং ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ৫০ হাজারের বেশি। তবে এবারই প্রথম নয়, শ্রেয়ার প্রোফাইল ঘেঁটে দেখা যায় এর আগেও তিনি ব্যস্ত ট্রেনে নাচ করেছেন। সেইসব ভিডিও আগেও কিন্তু ভাইরাল হয়েছে। কখনো রানু মন্ডলের সঙ্গে আবার কখনো নিউমার্কেট চত্বরে নাচ করেছেন তিনি।
তবে এবারে লোকাল ট্রেনে তরুণীর এই নাচের ভিডিও ব্যাপক ভাইরাল হয়ে গিয়েছে সব জায়গায়। ফেসবুক ইনস্টাগ্রাম থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে তিনি এই সমস্ত ভিডিও আপলোড করে বসেছেন। তবে ওই তরুণীর এই কাজের সমালোচনা করেছেন অনেকেই। বরং প্রশংসা করার থেকে সমালোচনা করার মানুষের সংখ্যা অনেক বেশি। ব্যস্ত ট্রেনে এরকম নাচ অনেকেই রুচিশীল বলে মনে করছেন না। তবে এর আগে, জাওয়ান সিনেমায় শাহরুখ খানের ব্যান্ডেজ পরা লুকের মতো সেজে তিনি নাচের ভিডিও করেছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…