Categories: দেশনিউজ

পরিকাঠামোর উন্নতিতে বাতিল একাধিক ট্রেন, রাজধানীর সময় বদলে প্রকাশিত নতুন তালিকা

পাওয়ার ব্লক, ট্রাফিক ও একাধিক পরিকাঠামোমূলক সুরক্ষা ও উন্নয়নের জন্যই উত্তর-পূর্ব সীমান্তের বেশ কয়েকটি ট্রেন ইতিমধ্যেই বাতিল হয়েছে। বদলে গেছে একাধিক ট্রেনের সময়ও। লিডু-ডিব্রুগড় টাউন ডেমুর পরিষেবা মুর্কংসেলেক পর্যন্তই সম্প্রসারিত।

মানকটা রোড ওভার ব্রিজ ভেঙে নতুন করে নির্মাণের কাজ চলছে। আর এই কারণেই তিনসুকিয়া ডিভিশনে ডিব্রুগড় টাউন স্টেশনে ট্রাফিক ও পাওয়ার ব্লকের পরিপ্রেক্ষিতে ও একাধিক পরিকাঠামোমূলক ও সুরক্ষা সম্পর্কিত কাজের জন্যই একাধিক ট্রেনের পরিষেবার সময় বদলেছে। বেশ কিছু ট্রেন বাতিলও হয়েছে। নিম্নে বিস্তারিতভাবে তারই তালিকা দেওয়া হল।

বাতিল হওয়া ট্রেনের তালিকা-
১) নিউ দিল্লি-ডিব্রুগড় টাউন: ২৯-শে জানুয়ারি ২০২৪ পর্যন্ত (ট্রেন নম্বর- ১২৪২৪) এই রাজধানী এক্সপ্রেস ডিব্রুগড় টাউনের পরিবর্তে ডিব্রুগড় স্টেশন পর্যন্ত যাবে। এই এক্সপ্রেস চাউলখোয়া ও ডিব্রুগড় টাউনের মধ্যে বাতিল থাকবে ২৯-শে জানুয়ারি পর্যন্ত। ডিব্রুগড় স্টেশনে এই এক্সপ্রেস পৌঁছাতে সময় নেবে ৬ ঘন্টা।

২) ডিব্রুগড় টাউন-নিউ দিল্লি: ৩১-শে জানুয়ারি ২০২৪ পর্যন্ত (ট্রেন নম্বর – ১২৪২৩) এই এক্সপ্রেসটি স্টেশন থেকে ছাড়বে ৮.৫৫-তে। চাউলখোয়া ও ডিব্রুগড় টাউনের মধ্যেই বাতিল থাকবে এই এক্সপ্রেস।

৩) গুয়াহাটি-ডিব্রুগড় টাউন: এই নাগাল্যান্ড এক্সপ্রেসটি (ট্রেন নম্বর- ১৫৬৬৯) টাউনের পরিবর্তে ডিব্রুগড় স্টেশন পর্যন্ত করে দেওয়া হবে ৩০-শে জানুয়ারি ২০২৪ পর্যন্ত। ডিব্রুগড় টাউন ও চাউলখোয়ার মধ্যেই বাতিল থাকবে এই ট্রেন। ১০: ৩০-এ এই ট্রেন পৌঁছাবে ডিব্রুগড় স্টেশনে।

৪) ডিব্রুগড় টাউন-গুয়াহাটি: এই নাগাল্যান্ড এক্সপ্রেসটি (ট্রেন নম্বর ১৫৬৭০) ডিব্রুগড় স্টেশন থেকে ছাড়বে ২.২০-তে। এটি ডিব্রুগড় টাউন ও চাউলখোয়ার মধ্যেই বাতিল থাকবে।

৫) সিমলুগুড়ি-ডিব্রুগড় টাউন: (ট্রেন নম্বর-০৫৯১৫) এই প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন ডিব্রুগড় টাউনের পরিবর্তে ডিব্রুগড় স্টেশন পর্যন্ত যাবে। ৮:৪৫-এ ডিব্রুগড় স্টেশনে পৌঁছাবে এই ট্রেন। চাউলখোয়া ও ডিব্রুগড় টাউনের মধ্যেই বাতিল থাকবে এই ট্রেন।

৬) ডিব্রুগড় টাউন-সিমলুগুড়ি: (ট্রেন নম্বর-০৫৯১৬) এই প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন ডিব্রুগড় স্টেশন থেকে ৫: ৩৫-এ ছাড়বে। ডিব্রুগড় টাউন ও চাউলখোয়ার মধ্যেই বাতিল থাকবে এই ট্রেন।

ট্রেন পরিষেবার সম্প্রসারণ-
১) ডিব্রুগড় টাউন-লিডু-ডিব্রুগড় টাউন: (ট্রেন নম্বর- ০৭৯০২/০৭৯০৩) এই ডেমু স্পেশাল ট্রেনের পরিষেবা ৩১-শে জানুয়ারি ২০২৪ পর্যন্ত সম্প্রসারণ করা হবে ডিব্রুগড় হয়ে মুর্কংসেলেক পর্যন্ত।

• লিডু-মুর্কংসেলেক: (ট্রেন নম্বর-০৭৯০২) এই ডেমু স্পেশাল ট্রেন ডিব্রুগড় স্টেশনে ৯:৪০-এ পৌঁছাবে এবং ১০ মিনিটের মধ্যে অর্থাৎ ৯:৫০-এই স্টেশন থেকে প্রস্থান করবে। এটি মুর্কংসেলেক পৌঁছাবে ১২:২০ মিনিটে।

• মুর্কংসেলেক-লিডু: (ট্রেন নম্বর-০৭৯০৩) এই ডেমু স্পেশাল ট্রেন মুর্কংসেলেক থেকে ছাড়বে ৩:৩০ মিনিটে। ডিব্রুগড় স্টেশনে পৌছাবে ৫:৩৫-এ।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026