ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

মেয়ের বিয়ে নিয়ে আর টেনশন নেই, LIC-র এই প্রকল্পে ১২১ টাকা বিনিয়োগ করে পেয়ে যান ২৭ লক্ষ টাকা

ভারতের সবথেকে বড় বীমা কোম্পানি LIC শিশুদের এবং বয়স্ক নাগরিকদের জন্য বিভিন্ন নতুন নতুন প্রকল্প অফার করে থাকে। আপনি যদি এই সমস্ত প্রকল্প গ্রহণ করেন তাহলে আপনি বিশাল পরিমাণ তহবিল সংগ্রহ করতে পারবেন একটা নির্দিষ্ট সময়ের জন্য। এলআইসি বিশেষ করে মেয়েদের জন্য অনেক ধরনের পরিকল্পনা তৈরি করে যা মেয়ের পড়ালেখা থেকে শুরু করে বিয়ে পর্যন্ত সমস্ত টেনশন দূর করে দিতে পারে। সাধারণত ভারতে একজন মেয়ের জন্মের সঙ্গে সঙ্গে মানুষজন তার শিক্ষা এবং বিবাহ নিয়ে উদ্বিগ্ন হতে শুরু করেন। আপনিও যদি এইরকম ব্যক্তিদের তালিকায় থাকেন তাহলে এলআইসি কন্যাদান পলিসি এই দুশ্চিন্তা আপনার দূর করতে পারে। আপনার মেয়ের বিয়েতে অর্থের অভাব অনুভব করতে দেবে না এই পলিসি। চলুন তাহলে বিস্তারিত জেনে নেওয়া যাক।

এলআইসি কন্যাদান পলিসি শুধুমাত্র আপনার মেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারে না, আপনি তাকে বিয়ের অর্থের টানাপোড়েন থেকেও মুক্ত করতে পারেন এই বিশেষ তহবিলের মাধ্যমে। এই প্রকল্পের নাম অনুসারে মেয়েটি বিবাহযোগ্য হয়ে ওঠার পরে আপনি সেই তহবিল থেকে টাকা তুলতে পারেন। এর জন্য আপনাকে প্রতিদিন ১২১ টাকা করে জমা করতে হবে অর্থাৎ প্রতি মাসে মোট ৩৬০০ টাকা করে জমা করতে হবে এই প্রকল্পের জন্য। এই বিনিয়োগের মাধ্যমে ২৫ বছরে পলিসির মেয়াদ পূর্তি শেষ হলে আপনি ২৭ লক্ষ টাকা একসাথে পেয়ে যাবেন।

এল আই সির এই পলিসি ১৩ থেকে ২৫ বছর অবধি মেয়াদের জন্য গ্রহণ করতে পারেন আপনি। প্রতিদিন ১২১ টাকা করে সঞ্চয় করলে আপনি ২৭ লক্ষ টাকা যোগাড় করতে পারবেন ২৫ বছরে। অন্যদিকে যদি আপনি প্রতিদিন মাত্র ৭৫ টাকা করে সঞ্চয় করেন তাহলে প্রতি মাসে ২ হাজার ২৫০ টাকা করে আপনি সঞ্চয় করতে পারবেন। তাহলে সেক্ষেত্রে আপনি ম্যাচিউরিটির সময় ১৪ লক্ষ টাকা পেয়ে যাবেন। এই খরচ আপনি আপনার ইচ্ছে অনুযায়ী করতে পারেন এবং আপনার বিনিয়োগের পরিমাণ বাড়াতে অথবা কমাতে পারেন। তবে সে ক্ষেত্রে আপনার ফান্ড একইভাবে পরিবর্তিত হয়ে যাবে। এই প্রকল্পের সাথে শুধুমাত্র যে আপনি একটা বিশাল পরিমাণ ফান্ড তৈরি করতে পারবেন সেটাই নয়, আপনি ১৯৬১ সালের আয়কর আইনের ধারা ৮০ সি অনুযায়ী ১.৫ লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় অব্দি পেতে পারেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026