মাত্র ৯০ হাজার টাকার মধ্যেই পেয়ে যান Maruti Suzuki Wagon R ও Alto, দেখুন গাড়ির সমস্ত বিশেষত্ব

আজকালকার দিনে ভারতে নতুন গাড়ি প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে এবং সেকেন্ড হ্যান্ড গাড়ির বাজারও বেশ ভালোভাবে গতি পেতে শুরু করেছে। তাই এই মুহূর্তে অফলাইন এবং অনলাইন বিভিন্ন ধরনের পোর্টালে বিভিন্ন অবস্থায় গাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন। ভালো অবস্থায় যদি আপনি এখন একটি গাড়ি কিনতে চান তাহলে আপনার জন্য রয়েছে বিভিন্ন নতুন নতুন অপশন। এরকমই একটি অন্যতম অপশন হলো মারুতি ট্রু ভ্যালু। এখানে আপনি খুব ভালো অবস্থায় সেরা দামে পুরনো গাড়ি কিনতে পারবেন। শুধু তাই নয় আপনি এর সাথে পেয়ে যাবেন আর্থিক সুবিধা যার কারণে আপনি ইএমআই তে গাড়ি কিনতে পেয়ে যাবেন। এছাড়াও নথিপত্র থেকে শুরু করে যানবাহনের মেকানিজম সবকিছু এখানে চেক করা হবে। ট্রু ভ্যালু ছাড়াও আপনি মাহিন্দ্রা ফার্স্ট চয়েজ কার ট্রেড, কারওয়ালে এবং স্পিনির মত ব্র্যান্ডগুলি বেছে নিতে পারেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কোন কোন গাড়ি আপনি সস্তায় পেতে পারেন।

১. Maruti suzuki swift

বর্তমানে ট্রু ভ্যালুতে এই গাড়িটি আপনি পেয়ে যাচ্ছেন। ২০১০ সালের এই মডেল আপনি সিএনজি ভার্সনে পেয়ে যাবেন। এখনো পর্যন্ত ১১৬৯৮ কিলোমিটার চালানো হয়েছে এই গাড়িটি এবং এই গাড়ির রেজিস্ট্রেশন করা হয়েছে দিল্লি থেকে। এই গাড়িটির দাম রাখা হয়েছে ১.৪০ লক্ষ টাকা এবং এটি এখন সিলভার কালারে উপলব্ধ রয়েছে। কোম্পানি তরফ থেকে এই গাড়িটি পরীক্ষা করা হয়েছে এবং এর একটি নির্দিষ্ট সার্টিফিকেট ও দেওয়া হয়েছে।

২. Alto LX

Maruti suzuki কোম্পানির ছোট alto এখন অনেকের পছন্দের একটি গাড়ি। আপনি যদি সেকেন্ড হ্যান্ড অলটো গাড়ি কেনার কথা ভাবেন তাহলে আপনার জন্য রয়েছে একটা দারুন অপশন। True Value ওয়েবসাইটে আপনি ২০১০ সালের একটি মডেল পেয়ে যাবেন যার দাম রাখা হয়েছে ৯০ হাজার টাকা। এই গাড়িটি ৭৯৯০৭ কিলোমিটার কভার পড়েছে এবং এই গাড়িটি শুধুমাত্র পেট্রোল ভেরিয়েন্টে আপনারা পেয়ে যাবেন। এই গাড়িটির দ্বিতীয় মালিক আপনি হবেন।

৩. Wagon R

True Value ওয়েবসাইটে আপনি সেকেন্ড হ্যান্ড Wagon R গাড়িটি পেয়ে যাবেন যার চাহিদা মূল্য রাখা হয়েছে ১.৫০ লক্ষ টাকা। এটি একটি ২০১০ সালের মডেল এবং এখনো পর্যন্ত ১ লক্ষ ৩৪ হাজার ৪০৫ কিলোমিটার চালানো হয়েছে এই গাড়িটি। এই গাড়িটি হলো প্রথম মালিকের গাড়ি এবং এর গাড়ির রং হলো গাঢ় ধূসর। এটি একটি ঝরঝরে গাড়ি এবং এটি নয়ডাতে রেজিস্টার করা হয়েছে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026