ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

প্রতিমাসে ১ লাখ টাকার বেশি পেনশন, আজকেই টাকা জমা করুন এলআইসির এই স্কিমে – LIC INVESTMENT PLAN

ভারতের লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন প্রতিদিন নতুন নতুন পরিকল্পনা নিয়ে ভারতের মানুষদের জন্য আসছে। এলআইসি এই নতুন জীবন শান্তি পরিকল্পনা আপনাকে একটি দারুণ বার্ষিক সুদের পাশাপাশি আপনার ভবিষ্যতেও সুরক্ষিত করতে পারে। তবে এবারে এই পলিসির ক্রয় মূল্য বৃদ্ধি করা হয়েছে। যারা নির্দিষ্ট পেনশনের জন্য এলআইসি প্রকল্প গ্রহণ করতে চাইছেন তাদের জন্য এলআইসি জীবন শান্তি সব থেকে ভালো পরিকল্পনাগুলির মধ্যে একটি হতে চলেছে। তাড়াতাড়ি যারা অবসর নিতে চান তারা এই পেনশন প্রকল্পে বিনিয়োগ করতে পারেন। এটি একটি একক পেনশন প্রিমিয়াম প্ল্যান। এর অধীনে একজন পলিসি ধারক একক জীবন এবং যৌথ জীবন পরিকল্পনা গ্রহণ করতে পারেন। এছাড়াও ডেথ বেনিফিট পাওয়া যায় এই পরিকল্পনায়। বাজারে উপলব্ধ সমস্ত পেনশন প্ল্যানের মধ্যে এলআইসি জীবন শান্তি পরিকল্পনা সব থেকে জনপ্রিয় কারণ এতে একটা মোটা টাকা বিনিয়োগ করে আপনি বার্ধক্যের দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে পারেন। এলআইসির নতুন জীবন শান্তি পরিকল্পনা সম্পর্কিত বৈশিষ্ট্যগুলি জেনে নেওয়া যাক।

বৃদ্ধ বয়সে পেনশন সম্পর্কিত প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে নতুন জীবন শান্তি পরিকল্পনা তৈরি করা হয়েছে। এর সবথেকে আকর্ষণীয় বিষয়টি হলো এটি একটি বিলম্বিত বার্ষিক পরিকল্পনা যেখানে আপনি বিনিয়োগের সময় পেনশনের পরিমাণ আগে থেকে নির্ধারণ করতে পারেন। কমপক্ষে এক বছরের একটি নির্দিষ্ট সময়ের পরে আপনি প্রতি মাসে পেনশন পেতে শুরু করবেন। ৩০ বছর থেকে ৭৯ বছর বয়সী যে কোন ব্যক্তি এলআইসির নতুন জীবন শান্তি পরিকল্পনায় বিনিয়োগ করতে পারেন। এতে বিনিয়োগের কোন সর্বোচ্চ সীমা নেই।

যেহেতু এটি একটি বিলম্বিত বার্ষিক পরিকল্পনা তাই এতে বিনিয়োগ করার পর ১ থেকে ১২ বছর পর পেনশন পাওয়ার একটি বিকল্প রয়েছে। বিশেষ বিষয়টি হলো এই প্রকল্পে একক জীবন এবং যৌথ জীবন উভয় ক্ষেত্রে পেনশন পাওয়ার সুবিধা আপনি পাবেন। আপনি চাইলে আপনার স্ত্রীর নামে এবং নিজের নামে একসাথে এই নতুন জীবন শান্তি পরিকল্পনা কিনতে পারেন। এই প্লানে আপনি কোন রকম ঝুঁকি পাবেন না, তাই যদি আপনি এই সময়ের মধ্যে মারা যান তাহলে ডেথ বেনিফিট আপনার পরিবার পাবে। নমিনির একাউন্টে একটা মোটা টাকা জমা হবে।

লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার নতুন জীবন শান্তি পরিকল্পনায় ৬ থেকে ১৪ শতাংশ সুদ পাওয়া যায়। তবে যদি আপনি ভাল টাকা বিনিয়োগ করেন তাহলে আপনি ১৪ শতাংশ সুদ পেতে পারেন। পেনশন পাওয়ার জন্য এখানে রয়েছে চারটি বিকল্প। বার্ষিক, অর্ধ বার্ষিক, ত্রৈমাসিক এবং মাসিক এই চারটি বিকল্প আপনার কাছে থাকছে। ধরুন আপনি ৫৫ বছর বয়সে নতুন জীবন শান্তির যোজনায় এককভাবে ১১ লক্ষ টাকা জমা করলেন এবং পাঁচ বছর পর অর্থাৎ ৬০ বছর বয়স থেকে পেনশন পেতে চাইছেন। তাহলে আপনি কিন্তু প্রতিমাসে ১ লক্ষ টাকার বেশি পেনশন পেয়ে যাবেন।

Nirajana Nag

Recent Posts

ভবানীপুরে তৃণমূলের চমকপ্রদ কৌশল! মুখ্যমন্ত্রী, বিধায়ক ও প্রার্থী মমতার সঙ্গে ছবি তুলুন, বলছে শাসকদল

ভবানীপুর বিধানসভা কেন্দ্রকে ঘিরে নির্বাচনী উত্তেজনা তুঙ্গে। সেই আবহেই ভোটারদের কাছে পৌঁছতে একেবারে ভিন্ন পথে…

March 28, 2026

এই ৪টি দল আইপিএল ২০২৬-এর প্লেঅফে পৌঁছাবে, টুর্নামেন্টের আগেই বড় ভবিষ্যদ্বাণী করলো রায়ডু

আইপিএল ২০২৬ শুরু হওয়ার আগেই বড়সড় ভবিষ্যদ্বাণী করে বসলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার Ambati Rayudu। টুর্নামেন্ট…

March 28, 2026

সরকার কড়া নাড়তেই টেলিকমে ভূমিকম্প! ২৮ দিনের প্ল্যান বন্ধের পথে—গ্রাহকদের জন্য বড় স্বস্তির ইঙ্গিত

বছরের পর বছর ধরে চলা ‘২৮ দিনের রিচার্জ ফাঁদ’ কি এবার সত্যিই বন্ধ হতে চলেছে?…

March 28, 2026

দাম বাড়বে নাকি কমবে? আজ আপনার শহরে পেট্রোল-ডিজেলের লেটেস্ট রেট দেখে নিন এখনই

আজ দেশের বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেলের দামে বড় কোনও পরিবর্তন দেখা যায়নি। আন্তর্জাতিক বাজারে…

March 28, 2026

Voter List: রাতারাতি ভোটার লিস্টে বড় চমক! আপনার নাম আছে তো? এখনই না দেখলে বিপদ!

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার অংশ হিসেবে দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করেছে…

March 28, 2026

১৫ দিনের ধাক্কায় শেষ হতে পারে ক্যারিয়ার! ধোনি ফিরতে না পারলে CSK-ই নিতে পারে কঠিন সিদ্ধান্ত—IPL ২০২৬-এ কি শেষ ‘থালা’?

আইপিএল শুরুর আগেই ধাক্কা—মহেন্দ্র সিং ধোনি ১৫ দিনের জন্য মাঠের বাইরে! আর এই ছোট সময়ের…

March 28, 2026