বয়স্ক ব্যক্তিদের জন্য ‘প্রধানমন্ত্রী বায়োবন্দনা যোজনা’ নামে একটি পেনশন স্কিম এনেছিল নরেন্দ্র মোদী সরকার ২০১৭-১৮ সালে, যার মেয়াদ শেষ হতে চলেছে এই মাসে। অর্থাৎ ৩১মার্চ, ২০২০ পর্যন্ত এই স্কিমে টাকা রাখার সুযোগ পাওয়া যাবে। এলআইসির দ্বারা পরিচালিত এই পেনশন স্কীমে মাসে ১০,০০০ টাকা করে পেনশন পাওয়া যাবে এবং প্রবীণ নাগরিকরা ৮.৩০ শতাংশ হারে বার্ষিক সুদ পাবেন।
এই স্কীমে প্রবীণ নাগরিকরা মাসে ১০,০০০ টাকা পর্যন্ত পেনশন পাবেন। ৬০ বছরের উপরের প্রবীণ নাগরিকরা এলআইসি তে নূন্যতম ১.৫ লক্ষ টাকা থেকে সর্বাধিক ১৫ লক্ষ টাকা রাখলেই আপনি পেনশন পাবেন। প্রতিমাসে পেনশন নিলে আপনি ৮ শতাংশ হারে এবং প্রতি বছর পেনশন নিলে ৮.৩ শতাংশ হারে পেনশন পাবেন। ১০ বছর ধরে প্রতিমাসে ১০,০০০ টাকা পেনশন পেতে আপনাকে ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে। এই পেনশনের টাকা সরাসরি আপনার সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তোলা যাবে।
আরও পড়ুন :ভারতে তৈরি হতে চলেছে উড়ন্ত গাড়ি
তবে এই স্কীমে লগ্নি করতে গেলে অবশ্যই লগ্নিকারির আধার কার্ড থাকতে হবে। তাকে আধার কার্ড দিয়ে বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। যাদের আধার কার্ড নেই তাদের আগে আধারের জন্যে আবেদন করতে হবে, তারপর এই স্কীমে লগ্নি করতে পারবেন। ৩১ মার্চ পর্যন্ত এই স্কীমে লগ্নি করা যাবে, অর্থাৎ হাতে আর মাত্র কয়েকটা দিন আছে এই স্কীমে লগ্নি করার জন্য।
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…
কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…
ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…
আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…
আসন্ন ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য রাজনীতিতে বড়সড় চমক দিল ভারতীয় জনতা…
Honda-র জনপ্রিয় কমিউটার বাইক SP160 এখন তরুণ প্রজন্মের পছন্দের শীর্ষে। বাজারে Honda-র দীর্ঘদিনের সুনাম এবং…