করোনায় আক্রান্ত গোটা বিশ্ব।দিনের পর দিন বেড়েই চলেছে সংক্রমণের সংখ্যা। ভারতেও থাবা বসিয়েছে এই ভাইরাস।দেশের অন্যান্য হাসপাতালের পাশাপাশি এবার এই রাজ্যের এসএসকেএম হাসপাতালেও এই ভাইরাসের সংক্রমণ পরীক্ষা করা হবে। সূত্রের খবর বুধবার থেকে শুরু হবে এই প্রক্রিয়া।
রাজ্যে এর আগে করোনাভাইরাস পরীক্ষা হতো বেলেঘাটা আইডি হাসপাতালের পাশে কেন্দ্রীয় সংস্থা নাইসেডে।এটির পর এই রাজ্যে এই হাসপাতাল দ্বিতীয় যেখানে এই ভাইরাসের পরীক্ষা হবে। এখনও অব্দি জানা গেছে এই পরীক্ষা হবে এসএসকেএমের মাইক্রোবায়োলজি বিভাগে। তবে শুধু এই হাসপাতালই নয়। চলতি মাসের মধ্যেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, মেদিনীপুর মেডিকেল কলেজ এবং মালদহ মেডিকেল কলেজে শুরু হবে করোনা ভাইরাস পরীক্ষা।
আরও পড়ুন : বিশেষ উদ্যোগ রাজ্য সরকারের, করোনা ভাইরাসের সমস্ত আপডেট পেতে বাজারে আসলো মোবাইল অ্যাপ
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের মতে প্রবাসী সহ মোট ৫০ জন ভারতীয় নাগরিকের এই ভাইরাসের সংক্রমণ নিশ্চিত করা হয়েছে। ভারতের দিল্লী, হরিয়ানা, কেরল, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, লাদাখ, জম্মু ও কাশ্মীর, তামিলনাড়ু, পাঞ্জাব, কর্ণাটক এবং মহারাষ্ট্রে এখনও পর্যন্ত সংক্রমিত ব্যক্তি পাওয়া গেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…