নিউজ

বিশেষ উদ্যোগ রাজ্য সরকারের, করোনা ভাইরাসের সমস্ত আপডেট পেতে বাজারে আসলো মোবাইল অ্যাপ

করোনা ভাইরাসের সংকট জনক মুহূর্তে সরকারের তরফে দেওয়া সমস্ত আপডেট পেতে সাধারণ মানুষের জন্য তৈরী হল নতুন অ্যাপ। প্রায় গোটাবিশ্বেই করোনায় আক্রান্তের হাহাকার বাড়ছে, বাড়ছে মৃত্যুর সংখ্যা, এখনো পর্যন্ত লক্ষাধিক মানুষ আক্রান্ত এই ভাইরাসে। ভারতও নিষ্কৃতি পায়নি এর হাত থেকে। তবে করোনাভাইরাসের হাত থেকে বাঁচতে সবরকম পরামর্শ মেনে চলছেন মানুষ, হ্যান্ড স্যানিটাইজার এর ব্যবহার হোক বা N95 মাস্ক এ-র ব্যবহার, সবই অনেক বেড়েছে।

তবে এছাড়া আরও কিভাবে এই ভাইরাস থেকে নিরাপদে থাকা যায় তা জানতে উদগ্রীব অনেকেই৷ আর সেই জন্য পাঞ্জাবের মুখ্যসচিব করণ অবতার সিং সোমবার কোভা পাঞ্জাব নামে একটি অ্যাপ তৈরী করা হয়েছে বলে জানিয়েছেন। স্বাস্থ্য ও মানব কল্যাণ দপ্তরের সঙ্গে পর্যালোচনার পরেই যে এই অ্যাপটি সামনে এসেছে এমনটাই জানানো হয়েছে।

আরও পড়ুন : কেরালায় ৬, কর্ণাটকের আরও ৩, করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৫৬

প্রত্যেককে তাদের স্মার্টফোনে অ্যান্ড্রয়েড প্লে স্টোর এবং iOS অ্যাপ স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করার পরামর্শ দেওয়া হয়েছে। এই অ্যাপ থেকে কি কি জানা যাবে সেই বিষয়ে মুখ্যসচিব জানান, করোনা ভাইরাসের লক্ষণ থেকে, সংক্রমণ থেকে সুরক্ষিত থাকার উপায়, বাড়ির কাছে হাসপাতালের ঠিকানা,এছাড়াও থাকবে জেলার নোডাল অফিসারের ঠিকানা৷ মূলত মানুষকে সচেতন করতে সরকারের তরফে তৈরি করা হয়েছে এই অ্যাপ। বর্তমান পরিস্থিতিতে COVA পাঞ্জাব এ-র মত অ্যাপ যে ভীষণ প্রয়োজনীয় এবং এটি একটি ভালো উদ্যোগ এমনটাই মনে করা হচ্ছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026