নিউজ

পুরসভায় বিজেপির মুখ শোভন, জেপি নাড্ডার সঙ্গে ফোনে কথা প্রাক্তন মন্ত্রীর

আসন্ন পুরসভায় বিজেপির মুখ প্রাক্তন হেভিওয়েট মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। সূত্রের খবর, এ বিষয়ে প্রাক্তন মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার। প্রসঙ্গত, রত্না চট্টোপাধ্যায়কে প্রাক্তন মেয়রের ওয়ার্ডে তৃণমূলের তরফে দায়িত্ব দেওয়ার পরই নড়েচড়ে বসেছে বিজেপি।

প্রাক্তন মেয়রকে কাজে লাগিয়ে পুরভোটে বাজিমাত করতে চাইছে গেরুয়া শিবির। সেই কারণে প্রাক্তন এই হেভিওয়েট মন্ত্রীর উপর গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন সর্বভারতীয় সভাপতি। সূত্রের খবর, শোভন জায়া রত্না দেবীর উপর তৃণমূলের দায়িত্ব ন্যস্ত করার পরই প্রাক্তন মেয়রকে কাজে লাগিয়ে পুরসভা দখলে এগিয়ে আসতে চাইছে গেরুয়া শিবির। শুধু তাই নয়, এই পুরসভার নির্বাচনকে সামনে একুশের বিধানসভা নির্বাচনের লড়াই শুরু করতে চাইছে তারা।

আরও পড়ুন : ‘মায়ের প্রসাদ খেলে করোনা হবে না’, করোনা মোকাবিলায় অদ্ভুত মন্তব্য দিলীপ ঘোষের

প্রসঙ্গত, প্রাক্তন মেয়রের ওয়ার্ডে পুরভোটের প্রচারের দায়িত্ব শোভন পত্নী রত্না চট্টোপাধ্যায়ের হাতে তুলে দেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। একইসঙ্গে বিধানসভা নির্বাচনের প্রস্তুতিও এগিয়ে রাখতে বদ্ধপরিকর রাজ্যের শাসকদল। ‘বাংলার গর্ব মমতা’ কর্মসূচির মাধ্যমে পুরভোট ও বিধানসভা ভোঠের প্রচার এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে রত্না দেবীর উপর।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026