জম্মু ও কাশ্মীর সহ উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে বাড়ছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব। এর জেরে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির আশঙ্কা বাড়ছে। গত সপ্তাহ জুড়ে লাগাতার বৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গে। মাঝে বসন্ত উৎসবের দিন কোনরূপ বিঘ্ন ঘটায়নি বৃষ্টি। তবে, এবার আবারও তার খেল দেখাতে ময়দানে হাজির বরুণ দেব। সোমবার দোলের দিন ও মঙ্গলবার হোলির দিন নির্বিঘ্নে আনন্দ উৎসব কাটালো বাঙালিরা।
কিন্তু এই রোদ ঝলমলে আবহাওয়া দীর্ঘস্থায়ী হলো না। ক্ষণস্থায়ী আনন্দের পরিবেশে আশঙ্কার ছায়া নিয়ে এলো বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টির প্রভাব দেখা যাবে। বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের পশ্চিম অংশের জেলাগুলোতেও।
আরও পড়ুন : করোনা ভাইরাস সন্দেহে বেলেঘাটা আইডি’তে ভর্তি আরও ২ জন
দোলের পরই আবহাওয়ার এই পরিবর্তন আসলে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই দেখা যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে দোলের সময় বেশ মনোরম আবহাওয়া বিরাজ করছে। বর্তমানে দিনের বেলা উষ্ণতা থাকলেও রাতের দিকে শীতের অনুভূতি পাওয়া যাচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী, মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিল। যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি কম।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…