নিউজ

মাসে মাত্র একবার প্রিমিয়াম দিন, জীবনভর পেনশনের সুখ নিন

নয়াদিল্লি: নিজের রোজগারের টাকা সঞ্চয় করার বা জীবনের শেষ সম্বল সঞ্চয় করার অন্যতম ভরসার জায়গা হল এলআইসি। দেশের অত্যন্ত ভরসার বিমা সংস্থা ভারতীয় জীবন বিমা নিগম বা এলআইসি৷ এই বিমা সংস্থার অত্যন্ত জনপ্রিয় পলিসি ছিল ‘জীবন অক্ষয়’৷ অনিবার্য কারণবশত এই পলিসি বন্ধ করা হয়েছিল৷ তবে ফের একবার এই জনপ্রিয় পলিসি চালু করার সিদ্ধান্ত নিয়েছে এলআইসি।

তবে এক্ষেত্রে কিছু নতুন নিয়ম যোগ করা হয়েছে। যাতে সুবিধা পাবেন গ্রাহকরা। পলিসি যারা করবেন, সেই গ্রাহকদের মাত্র একবার প্রিমিয়াম দিতে হবে৷ একবার পলিসির প্রিমিয়াম দেওয়ার পরে জীবনভর পেনশনের লাভ নিতে পারবেন৷ এই পলিসিতে সিঙ্গেল প্রিমিয়াম বা মাত্র একবারই প্রিমিয়াম দিতে হবে। কমপক্ষে ১,০০,০০০ টাকা বিনিয়োগের মাধ্যমে এই পলিসি শুরু করা যেতে পারে৷ তবে আপনি চাইলে এক লক্ষ টাকার বেশি দিয়েও পলিসি করতে পারেন। সেক্ষেত্রে সর্বাধিক বিনিয়োগের কোনও সীমা নেই। আর আপনি যদি নুন্যতম ১,০০,০০০ টাকা বিনিয়োগ করেন, তাহলে আপনি পেনশন বাবদ মাসে ১২,০০০ টাকা পাবেন।

তবে সব বয়সের গ্রাহকরা এই পলিসি করতে পারবে না। সেক্ষেত্রে বয়সসীমা বেঁধে দেওয়া হয়েছে। বলা হয়েছে, এই পলিসিতে বিনিয়োগ করতে গেলে বয়স হতে হবে ৩৫ বছর থেকে ৮৫। তবে যিনি পলিসি করবেন, তাঁর মৃত্যুর পর এই পেনশন ব্যবস্থা বন্ধ হয়ে যাবে বলে এলআইসির তরফ থেকে জানানো হয়েছে। সেক্ষেত্রে যে টাকা বিনিয়োগ করা হবে অর্থাৎ মূলধনের কী হবে, তা নিয়ে অবশ্য বিস্তৃতভাবে বা স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তবে যেটুকু বোঝা যাচ্ছে, তাতে এলআইসি ‘জীবন অক্ষয়’ পলিসি পুনরায় ফিরিয়ে এনে মধ্যবিত্তের মুখে হাসি ফোটাতে চলেছে, এমনটা বলাই যায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026