খেলা

সাউথ আফ্রিকা ছেড়ে অস্ট্রেলিয়ার ক্রিকেটার হলেন মর্নি মর্কেল

বেশ কিছুদিন আগেই নিজ দেশ দক্ষিণ আফ্রিকা ছেড়ে অস্ট্রেলিয়ায় চলে গিয়েছিলেন মর্নি মর্কেল। সম্প্রতি অস্ট্রেলিয়ার বসবাসের জন্য স্থায়ী বাসিন্দা হওয়ার ছাড়পত্র পেয়েছেন অস্ট্রেলিয়ার সরকারের কাছ থেকে। তাই আসন্ন বিগ ব্যাশ লিগে একজন অস্ট্রেলীয় ক্রিকেটার হিসেবে অংশ নেবেন দক্ষিণ আফ্রিকার এই প্রাক্তন তারকা। তিনি খেলবেন ‘ব্রিসবেন হিট’-এর হয়ে।

২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া মরকেল গত মরশুমে পার্থ স্করচার্সে আন্তর্জাতিক কোটায় বিকল্প ক্রিকেটার হিসাবে যোগ দিয়েছিলেন। তবে এবারে পূর্ণ মরশুমের জন্য তিনি ব্রিসবেন হিট-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। মরকেল বলেন, ‘এখনও ক্রিকেট আগের মতোই উপভোগ করি। হিট দলে যোগ দেওয়াটা একটা নতুন অভিজ্ঞতার বিষয় হতে চলেছে। স্থানীয় ক্রিকেটার হিসেবে যোগ দেওয়ার বিষয়টাও অন্যরকম। তবে অস্ট্রেলিয়ায় বসবাস এবং কাজ করা বেশ উপভোগ করি। এটা জীবনেরই একটা অংশ।’

আন্তর্জাতিক ক্রিকেটে ৫৪৪ উইকেটের মালিক মরকেল। আইপিএলেও ৭০ ম্যাচ খেলে সংগ্রহে করেছেন ৭৭ উইকেট। চলতি সপ্তাহের শুরুতেই ‘সারে’র সঙ্গে তার তিন বছরের চুক্তি শেষ হয়। কিছুদিন আগে গোড়ালির চোট লেগেছিল। ধীরে ধীরে সেই চোট সারিয়ে উঠছেন। মরকেলকে পেয়ে খুবই খুশি ব্রিসবেন হিট কোচ ড্যারেন লেহম্যান। তিনি বলেছেন, তিনি অধীর আগ্রহে মরকেলের দলে আসার প্রতীক্ষায় আছেন। ডিসেম্বরের ১০ তারিখ থেকে শুরু হচ্ছে বিগ ব্যাশ লিগ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026