নিউজ

লকডাউন তুললেই দেশজুড়ে শুরু হবে করোনার দ্বিতীয় দফার প্রকোপ, সমীক্ষায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

লকডাউন তুলকরোনা আবহে লকডাউন তুলে নেওয়ার ফল যে কতটা ভয়াবহ হতে পারে তা ইতিমধ্যেই জেনে গেছে বিশ্বের ১৫টি দেশ। তবে সেই পরিস্থিতি দেখেও শিক্ষা নেয়নি ভারত। চলছে পঞ্চম দফার লকডাউন বা আনলক ১। খুলে গেছে অধিকাংশ দোকান, শপিংমল ও ধর্মীয় স্থানগুলি। দেশজুড়ে ক্রমাগত বাড়ছে আক্রান্তের সংখ্যা, এই অবস্থায় যদি লকডাউন সম্পূর্ণ তুলে নেওয়া হয় তবে করোনার সেকেন্ড ওয়েবের সম্মুখীন হবে গোটা দেশবাসী। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এলো সমীক্ষায়। ইতিমধ্যেই ১৫টি দেশ এই পর্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছে।

উল্লেখযোগ্য, রিসার্চ ফার্ম নমুরা জানিয়েছে বিশ্বের সমস্ত করোনা আক্রান্ত দেশগুলিকে মোট তিনটি ভাগে ভাগ করা হয়েছে, যথা- অন ট্র্যাক, ওয়ার্নিং সাইন ও ডেঞ্জার জোন। সেইদিক থেকে ভারত এখন ডেঞ্জার জোনে রয়েছে। শুধু ভারতই নয় এই ক্যাটাগরিতে রয়েছে পাকিস্তান, চিলি ও ইন্দোনেশিয়া থেকে শুরু করে উন্নত অর্থনৈতিক কাঠামোর সুইডেন, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা ও কানাডার মতো দেশগুলি। অন্যদিকে অন ট্র্যাকে রয়েছে ফ্রান্স, ইতালি, দক্ষিণ কোরিয়া। এছাড়াও বেশ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন।

তবে ভারতকে বারবার সাবধান করে বলা হচ্ছে যে লকডাউন তুললেই করোনার দ্বিতীয় ধাক্কায় সব শেষ হয়ে যাবে। এর ফল হবে আগের চেয়েও ভয়ানক। তাই এই পরিস্থিতিতে লকডাউন না তোলাই বুদ্ধিমানের কাজ বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, দেশ জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে। নতুন আক্রান্ত ও মৃত্যুর ফলে বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৭৬ হাজার ৫৮৩ জন। যারমধ্যে অ্যাক্টিভ রয়েছে ১ লক্ষ ৩৩ হাজার ৬৩২ এবং সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৩৫ হাজার ২০৬ জন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026