নিউজ

বিধ্বস্ত সুন্দরবনের পাশে দাঁড়ালো বিশ্ব ব্যাংক, মিলবে আর্থিক সাহায্য

প্রবল ঘূর্ণিঝড় ‘আমফান’ এ বিপর্যস্ত হয়েছে গোটা সুন্দরবন অঞ্চল। ঘরছাড়া হয়েছেন হাজার হাজার মানুষ। তবে এবার সুন্দরবনের পঞ্চায়েত পরিকাঠামোর উন্নয়নে সাহায্য করবে বলে আশ্বাস দিলো বিশ্বব্যাংক। প্রধানত রাজ্যের পঞ্চায়েত দপ্তরকে সাহায্য করবে এই ব্যাংক।

রাজ্য পঞ্চায়েত দপ্তরের প্রাথমিক সমীক্ষায় জানা গিয়েছে, চব্বিশ পরগনার সুন্দরবন অঞ্চলের কম করে ১৯০টি পঞ্চায়েত এলাকা খুবই ক্ষতিগ্রস্থ হয়েছে। রাস্তা, বাঁধ, পঞ্চায়েত ভবনের পাশাপাশি বেশ কিছু স্কুল বাড়ি আংশিক ও সম্পুর্ণরূপে বিধ্বস্ত হয়েছে।

উল্লেখযোগ্যভাবে উপকূলের পঞ্চায়েতগুলিতে ক্ষতির পরিমাণ খুবই বেশি। এই বিষয়ে গত সপ্তাহে হওয়া একটি ভিডিও কনফারেন্সে বিশ্বব্যাংকের আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন পঞ্চায়েত আধিকারিকরা। জানা গিয়েছে এরপরই বিশ্বব্যাংকের তরফ থেকে সাহায্যের কথা বলা হয়েছে।

উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন এলাকায় মোট ১৯০টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। প্রাথমিকভাবে পঞ্চায়েত দপ্তর সূত্রে খবর প্রত্যেক পঞ্চায়েতকে গড়ে ২৫ লক্ষ করে টাকা দেওয়া হবে। যে জায়গায় জরুরি সেখানেই টাকা খরচ করা হবে। শুধু তাই নয় ভবিষ্যতে আরও বেশি আর্থিক সাহায্য প্রয়োজন হলে সেটি সম্পর্কেও জানানো হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026