রাজ্য

এই সমস্ত জেলায় হতে চলেছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, সতর্ক করল আবহাওয়া দপ্তর

এখনো পর্যন্ত বৃষ্টি না হলে ও মঙ্গলবার সকাল থেকে কলকাতা এবং পশ্চিমবঙ্গের বাকি এলাকার আকাশ মোটামুটি মেঘাচ্ছন্ন রয়েছে। তার পাশাপাশি রয়েছে আর্দ্রতা জনিত অস্বস্তি। মঙ্গলবার সকাল থেকেই বৃষ্টির সম্ভাবনা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস এর রিপোর্ট অনুযায়ী, দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে আজ সারাদিনে। অন্যদিকে কলকাতায়, আগামী ২৪ ঘন্টায় মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। বাতাসে আর্দ্রতা একটু বেশি থাকার কারণে অস্বস্তি বজায় থাকবে। তার পাশাপাশি, মাঝেমধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী বৃহস্পতিবারের আগে উত্তর বঙ্গের কোন জেলায় ভারী বৃষ্টিপাত হবে না। বরং কোথাও কোথাও দু-এক পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবারের পর থেকে বৃষ্টি বাড়বে। বৃহস্পতি এবং শুক্রবার উত্তরবঙ্গের একেবারে উত্তরের পাঁচটি জেলা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে এই কয়দিনে তাপমাত্রার পরিবর্তন খুব একটা বেশী হবেনা। বুধবার পর্যন্ত দক্ষিণ বঙ্গের কোন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে জেলা বিশেষে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে থাকবে ঝড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ এর ভ্রুকুটি। বৃহস্পতিবার এর মধ্যে কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গে ও আগামী দিন পাঁচেক খুব একটা তাপমাত্রা কোন তফাৎ হবে না। তাপমাত্রা থাকবে একেবারে সাধারণ।

রাজস্থান থেকে পূর্ব এবং উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিরাজ করছে। এই নিম্নচাপ অক্ষরেখার কারণেই উত্তরবঙ্গের দিকে জলীয়বাষ্পের পরিমাণ একটু বেশি। তবে এখনো পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গের থেকে বেশি ছিল। তার কারণবশত অবশ্য আবহাওয়া দপ্তর জানাচ্ছে, সেই সময় একসাথে দুটো নিম্নচাপ অক্ষরেখা ছিল। অন্যদিকে উড়িষ্যা এবং অন্ধ্র প্রদেশ উপকূলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যা আগামী কিছুদিনের মধ্যে নিম্নচাপে পরিণত হবে। সেই নিম্নচাপ সক্রিয় বলে আবারো দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা বৃদ্ধি পাবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026