ডোমিনিকা থেকে অবশেষে জামিন পেলেন মেহুল চকসি। এই প্রাক্তন হীরে ব্যবসায়ী ভারতের সবথেকে বড়ো কেলেংকারীর মধ্যে একটি সংগে যুক্ত, পিএনবি তছরুপ মামলা। এর আগে আয়ান্টিগা থেকে অবৈধভাবে ডমিনিকায় প্রবেশ করার অপরাধে তাকে বন্দি করে সে দেশের পুলিশ। গত ২৩ মে থেকে সেই দেশের জেলে বন্দী করে রাখছে ডোমিনিকা র পুলিশ। অবশেষে শারীরিক অসুস্থতার অছিলায় জামিনের আবেদন জানান তিনি।
জানা যাচ্ছে, শর্তসাপেক্ষে তার জামিন মঞ্জুর করা হয়েছে। চিকিৎসার কারণ দেখিয়েই তিনি জামিন গ্রহণ করেছেন। স্নায়ু ঘটিত রোগের কারণ দেখিয়ে মেহুল চক্সি জামিনের আবেদন জানিয়েছেন। তিনি বলেছিলেন এই সমস্ত রোগের চিকিৎসা ডমিনিকাতে হয় না।
তবে এখনই তাকে ভারতে প্রত্যর্পণ করা হবে কিনা এই নিয়ে ডোমিনিকা আদালত কোন রায় দেয়নী। এর আগেও মেহুলের একটি জামিনের আর্জি খারিজ হয়েছে এবং সেই সময় আদালত জানিয়েছিল, মেহুল এর সঙ্গে ডোমিনিকার কোন যোগাযোগ নেই। তাই আদালতে তরফ থেকে এমন কোন রকম শর্ত আরোপ করা হবে না, যা নিশ্চিত করবে তিনি ফেরার হবেন না।
অপরপক্ষে মেহুল কে দেশে ফেরানো হবে কিনা সেই নিয়ে এখনো পর্যন্ত দেশের গোয়েন্দাদের মধ্যে কথাবার্তা চলছে। তাকে অনেকবার দেশে ফেরানোর চেষ্টা করা হয়েছে কিন্তু সকল ক্ষেত্রেই অসফল হয়েছেন ভারতীয় গোয়েন্দারা। দিন কয়েক আগে ভারতে থেকে একটি দল ডোমিনিকা গিয়েছিল কিন্তু আদালতে তারা সঠিকভাবে প্রমাণ জোগাড় করতে পারেনি। মেহুল এর আইনজীবী আদালতে বলেছিলেন, ডোমিনিকায় তাকে অপহরণ করে নিয়ে এসেছে ভারতীয়রাই। শুধু তাই নয়, এবারে জামিন পেয়ে গেছে মেহুল চক্সি। সুতরাং এই মুহূর্তে ভারতীয় গোয়েন্দাদের সবথেকে বড় চিন্তার কারণ, তিনি ফেরার হয়ে যাবেন না তো আবার? কিভাবে তাকে ভারতের ফেরানো যায় সেই নিয়ে নতুন করে পরিকল্পনা শুরু করেছে ভারতের গোয়েন্দা সংস্থা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…