বিনোদন

Lily Chakraborty: হাঁটুর বয়সিদের টেক্কা দিয়ে ‘আইটেম’ গানে নাচলেন লিলি চক্রবর্তী! হাঁ পুরো নেটনাগরিক

এক বা দুই নয় এক্কেবারে দশ গোল দিলেন বর্ষীয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তী৷ এখনো তিনি হাঁটুর বয়সীদেরও হারিয়ে দিতে পারেনম তাঁর নামে গান ‘লিলি ডোন্ট বি সিলি’-র মিউজিক ভিডিয়োয় নেচে পুজোর আগেই আসর মাতিয়ে দিয়েছেন এই অভিনেত্রী। বয়স ছুঁয়েছে আশির কোটায়। তবু লিলি দেবীর অভিনয়ে এখনও বুঁদ থাকে তামাম বাংলা সিনেপ্রেমী দর্শক। তবে এবার আর তিনি নিজেকে অভিনয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। এই মিউজিক ভিডিয়োয়ে লিলির নাচ দেখে চক্ষু চড়কগাছে নেটনাগরিকদের।

‘লিলি ডোন্ট বি সিলি’ আইটেম গানে বর্ষীয়ান অভিনেত্রী রি বয়সে যে ভাবে আসর মাতিয়ে দিয়েছেন তা নিয়ে দর্শকদের মধ্যে নেই বিন্দুমাত্র দ্বিধা। তাই তো ভিডিও দর্শকদের খুব পছন্দ হয়েছে। ইতিমধ্যেই সংখ্যা পেরিয়ে গেছে ১ লক্ষ! এক সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে লিলি চক্রবর্তী জানিয়েছেন, যে এই পুরো ঘটনাটি অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই সম্ভব হয়েছে। জয়জিৎ তো বটেই, এই মিউজিক ভিডিয়োতে দেখা গেছে সুরকার-শিল্পী সমিধ মুখোপাধ্যায় আর প্রযোজক এনা সাহাকেও।

এই মিউজিক ভিডিও দিয়ে টলিপাড়ায় ডেবিউ করলেন এনার ছোট বোন সাক্ষী সাহা। সাক্ষীর বিপরীতে দেখা গিয়েছে নবাগত ঋদ্ধিশ চৌধুরীকে। ঋদ্ধিশ চৌধুরি অবশ্য এখন সান বাংলায় ‘কন্যাদান’ ধারাবাহিকেও অভিনয় করেছেন। লিলি আরও জানিয়েছেন, এই গানের ভিডিয়োতে এক্কেবারে শেষ দিকে দেখা যায় তাঁকে। এই আইটেম নম্বরে প্রথমে নাচার প্রস্তাব পেয়েই প্রথমে যে বেশ একটু চিন্তায় পড়েছিলেন দেওয়া নেওয়া সিনেমার এভারগ্রীন নায়িকা তা তিনি স্বীকার করেইছেন। এমনকি এই গানের সেটে গিয়েও প্রথমে একটু ঘাবড়ে গেছিলেন। লিলির কথায়, ‘তবে শেষপর্যন্ত নিজের মতো করে গানের তালে তালে একটু কাঁধ নাচিয়ে নিয়েছেন।

তিনি আরো জানান, এই ভিডিয়োতে তাঁকে কীভাবে কী করতে হবে, সে বিষয়ে কেউ নির্দেশ দেননি’। তবে মিউজিক ভিডিয়োর পরিচালক-প্রযোজক তো আছে পাশা দর্শক, সবাই যে লিলি চক্রবর্তীর এই পারফরমেন্স দেখে অনেক ভালোবাসাও জানিয়েছেন। তার প্রমাণ রোজ লাফিয়ে লাফিয়ে বেড়ে চলা ভিডিওর দর্শক সংখ্যা। এই ভিডিয়োর কাজ প্রসঙ্গে অভিনেতা জয়জিৎ এক সাক্ষাৎকারে জানিয়েছেন, এই ভিডিওটির মূল আকর্ষণ হয়ে লিলি চক্রবর্তী। তাই তো তিনি অনুরোধ জানিয়েছিলেন লিলি দেবীর কাছে এই কাজটি করার। তাছাড়া তিনি দাবি করেন, ‘যেখানে লিলির নামে গান আর সেখানে লিলি ছাড়া হয় না কি?’ এরপর জানা যায় এই ভিডিয়োতে অভিনেত্রী লিলি চক্রবর্তী বিনা পারিশ্রমিকেই কাজ করেছেন।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026