বিনোদন

Sherlyn Chopra : শাহরুখ খানের পার্টিতে তারকাদের স্ত্রীরা সাদা পাউডার নিচ্ছিল! বিষ্ফোরক মন্তব্য শার্লিনের

বলিউড ফের সরগরম শনিবার মধ্য রাত থেকে।থেকে। বলিউড বাদশার পুত্র আরিয়ানের গ্রেফতারির পর ফের খবরের শিরোনামে বলিউডের মাদক যোগ। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বলিউডের তাবড় তাবড় তারকার মাদক-যোগের ঘটনা ঘুরে ফিরে এসেছে। ২৩ বছর বয়সী আরিয়ান গত শনিবার রাতে এক বিলাসবহুল ক্রুজের ‘রেভ পার্টি’ থেকে আটক করে কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রক সংস্থা। ১৬ ঘন্টা টানা জেরার পর রবিবার গ্রেফতার করা হয় শাহরুখ-গৌরি পুত্র আরিয়ান খানকে।

এরপর আরিয়ানের কুকীর্তির জন্য শাহরুখ আর গৌরিকে নানাভাবে কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে। এই চরম বিপদে বাদশার পাশে এসে দাঁড়িয়েছেন সুনীল শেট্টি, হনসল মেহতা, পূজা ভাটরা। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় কোনো কথা না বললেও খান পরিবারের দুর্দিনে মন্নতে ছুটে গিয়েছেন সলমন খান, অলভিরা খান, মাহিপ কাপুররা। গত সোমবার আদালতে নিয়ে যাওয়া হয় আরিয়ানকে। এইদিন আদালতে আরিয়ানের স্বপক্ষে সওয়াল করেছেন রিয়া চক্রবর্তীর আইনজীবী সতীশ মানেশিন্দ। তবুও ম্যাজিস্ট্রেট কোর্ট এখনো আরিয়ানকে জামিন দেনননি। আগামী ৭ই অক্টোবর পর্যন্ত এনসিবির হেফাজতেই থাকবেন আরিয়ান।

একদিকে ছেলেকে নিয়ে উদ্বীগ্ন গৌরি-শাহরুখ। এই চাপানউতোর মাঝেই ফের বোমা ফাটালেন অভিনেত্রী শার্লিন চোপড়া। গত বছরের এক ইন্টারভিউয়ের একটি ভিডিও ক্লিপ আবারো শেয়ার করেছেন শার্লিন। সেই ভিডিয়োয় তিনি বললেন কেকেআরের আফটার পার্টিতে বাথরুমে খুল্লমখুল্লা ড্রাগস নেওয়ার কথা। ম্যাচের জেতার আনন্দে পার্টির আয়োজন করা হয়। আর সেই পার্টির হই হুল্লোড়ের মাঝে দেদার চলে ড্রাগ সেবন। এই পার্টিতে কেবল বলিউড তারকা থেকে ক্রিকেটাররা ছাড়াও তাঁদের স্ত্রী’রাও পিছিয়ে থাকেন না, এমনই কথা ফের বলতে শোনা গিয়েছে শার্লিনকে।

শার্লিন বলেছিলেন- ‘একবার তিনি কলকাতায় গিয়েছিলেন কেকেআরের ম্যাচ দেখতে। ম্যাচের শেষে পার্টিতে আমন্ত্রণ জানানো হয়েছিল তাঁকে। পার্টিতে গিয়ে দেখেন ক্রিকেটার, বলিউড সেলিব্রিটি সবাই দম মারো দম করছিল। নাচের মহল ছিল। সবার সঙ্গে খুব নেচেছিলেন। খুব মজা করেন। এত নেচেছিলাম যে, ক্লান্ত হয়ে পড়েন। ঘামে সারা শরীর ভিজে গিয়েছিল। তাই তিমি ওয়াশরুমে যান ফ্রেশ হওয়ার জন্য। ওয়াশরুম খুলতেই দেখতে পান সব সুপার স্টারদের স্ত্রী’রা কোকেন, সাদা পাউডার সেবন করছিলেন। তিনি আরো বলেন,তাঁর দেখে মনে হয় কী করছে এরা? কেনই বা করছে? তাঁকে দেখে উপস্থিত ওরা হাসে। তিনিও হাসেন। তারপর ওখান থেকে সরে যান। তারপরেই তাঁর মনে হয়, না বাবা, তিনি ভুল জায়গায় চলে এসেছেন। বাইরে তখনও সবাই শাহরুখ খানের সঙ্গে গল্প করছে, পার্টি করছে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026