ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

কোন ব্যাংক অ্যাকাউন্টের সাথে রয়েছে আধার লিঙ্ক? জেনে নিন চটজলদি

কোন ব্যক্তি যদি একাধিক সরকারি প্রকল্প গ্রহণ করতে চান তাহলে তার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা অত্যন্ত বাধ্যতামূলক। হিমাচল প্রদেশের ১২,০০০ এর বেশি শিক্ষার্থী ২০২২ ২৩ অর্থ বর্ষের বৃত্তি পেতে ব্যর্থ হয়েছেন শুধুমাত্র আধার কার্ডের সঙ্গে ব্যাংক একাউন্ট লিংক না থাকার কারণে। টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, হিমাচল প্রদেশ সরকারের তরফ থেকে বৃত্তি দেওয়া হয়েছিল কিন্তু ব্যাংক একাউন্টে সেই টাকা প্রবেশ করেনি কারণ সেই ব্যাংক একাউন্ট ততদিনে ফ্রিজ হয়ে গেছে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার মাই আধার পোর্টালে একজন একটু চেক করতে পারবেন তার কোন একাউন্ট তাদের আধার নম্বরের সাথে লিঙ্ক করা রয়েছে।

এই নিয়ম অনুযায়ী যদি কোন ব্যক্তির একাধিক ব্যাংক একাউন্ট থাকে তাহলে কিন্তু শুধুমাত্র একটি অ্যাকাউন্ট আধারের সাথে লিংক করা যেতে পারে। যদি আপনার ব্যাংক একাউন্ট আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা না থাকে তাহলে আপনি মাই আধার পোর্টালে গিয়ে খুব সহজে এই বিষয়টা চেক করতে পারবেন। চলুন কিভাবে চেক করবেন জেনে নেওয়া যাক।

এর জন্য প্রথমে আপনাকে মাই আধার পোর্টালে যেতে হবে এবং সেখানে গিয়ে লগইন করতে হবে।

এরপর আপনার সামনে একটি নতুন ওয়েব পেজ খুলবে যেখানে আপনাকে ক্যাপচা চ্যালেঞ্জ পূরণ করতে হবে এবং আপনার আধার নম্বর লিখতে হবে। এরপরে গেট ওটিপি অপশনে ক্লিক করলে আপনার রেজিস্টার করা মোবাইল নম্বরে একটা ওটিপি আসবে।

এরপরে আপনাকে একটি নতুন ওয়েব পেজে রি ডাইরেক্ট করা হবে এবং সেখানে ব্যাংক সিডিং স্ট্যাটাস শিরোনামের বাটানে আপনাকে ট্যাপ করতে হবে। এখানেই আপনি দেখতে পাবেন আপনার কোন ব্যাংক অ্যাকাউন্ট আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা রয়েছে। আর যদি কোন ব্যাংক অ্যাকাউন্ট আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা না থাকে তাহলে আপনাকে কিন্তু তাড়াতাড়ি আপনার ব্যাংকের শাখায় যোগাযোগ করতে হবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026