ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

ট্রেনের টিকিট বাতিল করলে কত টাকা পাবেন ফেরত? জানুন আইআরসিটিসির ই-টিকিটের নিয়ম

ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং এন্ড ট্যুরিজম কর্পোরেশন হল ভারতীয় রেলওয়ের টিকিট প্রক্রিয়ার একমাত্র অপারেটর। একজন ব্যক্তি সহজেই আইআরসিটিসি ওয়েবসাইট থেকে রেলের ই টিকিট গ্রহণ করতে পারেন। আইআরসিটিসি রেল সংযোগ অ্যাপ ব্যবহার করে খুব সহজেই যে কোন টিকিট কেনা যায় যে কোন ট্রেনের জন্য। ইউপিআই ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড ব্যবহার করে আপনি টিকিট কাটতে পারেন। তবে এর কোনো রকম ক্যাশ অন ডেলিভারি বিকল্প নেই। অর্থাৎ বলতে গেলে আপনাকে ই টিকিট সব সময় প্রিপেইড কিনতে হবে। কিন্তু অনেক সময় এরকম হয় যখন কোন ব্যক্তিকে ট্রিপ বাতিল করতে হয়। সেই পরিস্থিতিতে আপনি কি আইআরসিটিসি থেকে টাকা ফেরত পাবেন? আর যদি রিফান্ড দেওয়া হয় তাহলে আইআরসিটিসি আপনাকে কিভাবে রিফান্ড দেবে।

দুটি বিভাগে আপনি টিকিট বাতিল করতে পারেন। প্রথম বিভাগটি হল চার্ট তৈরীর আগে এবং দ্বিতীয় বিভাগটি হল চার্ট তৈরির পরে। দুটি বিভাগের ক্ষেত্রেই পাঁচ থেকে সাত দিনের মধ্যে আপনার টাকা ফেরত দেওয়া হয় আইআরসিটিসি ওয়েবসাইট থেকে। আবে মাথায় রাখতে হবে যদি আপনি আইআরসিটিসি ওয়েবসাইট থেকে নিজে টিকিট কাটেন তাহলেই কিন্তু আপনি রিফান্ড পাবেন। অফলাইনে কিন্তু টিকিট বাতিল করা যায় না। অন্যদিকে যদি আপনি কোন এজেন্টের মাধ্যমে টিকিট কাটেন তাহলেও আপনি রিফান্ড পাবেন না।

শুধুমাত্র অনলাইনে যদি আপনাকে টিকিট বাতিল করতে হয় তাহলে আপনাকে ট্রেনের চার্ট তৈরি না হওয়া পর্যন্ত এই ওয়েবসাইটে ই টিকিট বাতিল করতে পারেন। ওয়েবসাইটে গিয়ে আপনাকে প্রথমে লগইন করতে হবে এবং তারপর বুক করা টিকিট যেখানে থাকে সেই ট্যাবে যেতে হবে। এখান থেকেই আপনি টিকিট বাতিল করতে পারবেন।

যদি আপনি ৪৮ ঘণ্টার আগে টিকিট বাতিল করেন তাহলে আপনাকে ফ্ল্যাট রেটে টিকিটের টাকা ফেরত দেওয়া হবে। এর জন্য আপনাকে কিছু চার্জ দিতে হবে। এসি ফাস্ট ক্লাস বা এক্সিকিউটিভ ক্লাসের জন্য আপনাকে দিতে হবে ২৪০ টাকা। এসি ২ টায়ারের জন্য আপনাকে দিতে হবে ২০০ টাকা। এসি থ্রি টায়ার, এসি চেয়ার কার এবং এসি ইকোনমির জন্য দিতে হবে ১৮০ টাকা। স্লিপার ক্লাসের জন্য চার্জ লাগবে ১২০ টাকা এবং দ্বিতীয় শ্রেণীর জন্য চার্জ লাগবে ৬০ টাকা। তবে যদি আপনি ১২ ঘণ্টার আগে অর্থাৎ চার্ট তৈরি হয়ে যাবার পরে টিকিট বাতিল করেন তাহলে কিন্তু ৫০ শতাংশ ভাড়া ফেরত দেওয়া হবে, বাকি ভাড়া কিন্তু কেটে নেওয়া হবে। অর্থাৎ আপনাকে সিদ্ধান্ত কিন্তু আগে নিয়ে নিতে হবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026