নিউজ

এবার বাড়ি বসেই পাওয়া যাবে মদের হোম ডেলিভারি, তবে মানতে হবে এই শর্ত

মদের হোম ডেলিভারিতে এবার ছাড়পত্র মিলল রাজ্য সরকারের তরফ থেকে। সূত্রের খবর, মদের দোকানে গ্রাহকেরা ভিড় বাড়িয়ে মদ কিনতে যাচ্ছেন। আর ভিড় করার ফলে সোশ্যাল ডিসট্যান্সকে অমান্য করা হচ্ছে। তার জন্য রাজ্য সরকার এবার গ্রাহকদের মদ কিনতে হোম ডেলিভারির উপর ছাড়পত্র দিয়েছে। বুধবার নবান্নের তরফে একটি বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব গ্রাহক মদ কিনবেন তাঁদের বয়স অন্তত ২১ বছর হতে হবে। State Beverage Corporation ওয়েবসাইটে গিয়ে তাঁরা অনলাইনে মদের হোম ডেলিভারির অর্ডার করতে পারবেন।

তবে সেক্ষেত্রে টাকার পরিমাণ বাড়বে কিনা সে সম্পর্কে সরকারের তরফ থেকে কিছু জানানো হয়নি। গ্রাহকেরা কয়েকটি তথ্যের মাধ্যমে বাড়িতেই পেয়ে যাবেন অনলাইনের মাধ্যমে মদ। বাড়ির ঠিকানা, মোবাইল নম্বর সহ আরও কিছু তথ্য দিতে হবে অনলাইনে মদের অর্ডার করতে। তাই এবার সামাজিক দূরত্বকে প্রাধান্য দিতে রাজ্য সরকার মদের হোম ডেলিভারিতে অনুমতি দিয়েছে। তার ফলে মদের দোকানগুলিতে ভিড় হবে না। প্রশাসনের তরফে সামাজিক দূরত্বও পালন করা হবে।

রাজ্যের যুগ্ম সচিব সুস্মিতা মুখোপাধ্যায় জানিয়েছেন, সারা রাজ্যে সোমবার থেকে ১০০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে। রাজ্যের সমস্ত অফশপ, অনশপ ও হোটেল কতৃপক্ষের তরফে এমনই হিসেব পাওয়া গিয়েছে। যদিও অফশপে মদ বিক্রির পরিমাণ সবথেকে বেশি। প্রায় ৭০ শতাংশ মদ অফশপ থেকেই বিক্রি হয়েছে। গ্রিন, অরেঞ্জ ও রেড জোনে মদের দোকান খুললেও কনটেইনমেন্ট অঞ্চলে মদের দোকান খোলার ছাড়পত্র মেলেনি সরকারের তরফ থেকে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026