জুন-জুলাইয়ে ভারতে আক্রান্তের সংখ্যা হবে সর্বাধিক, আশঙ্কা দিল্লি এইমস ডিরেক্টরের
করোনা সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে জারি হয়েছে লকডাউন। কিন্তু লকডাউনে সংক্রমণ কমার বদলে উল্টে বাড়ছে। ইতিমধ্যেই দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫০ হাজার। বৃহস্পতিবার দিল্লির এইমসের ডিরেক্টর রণদীপ গুলেরিয়া জানিয়েছেন, এমন ভাবে সংক্রমণের ধারা বজায় থাকলে জুন-জুলাইয়ে দেশে আক্রান্তের সংখ্যা হবে সর্বোচ্চ।
ভারতে লকডাউন সঠিকভাবে মানা হয়নি বলে মত তার। এই বিষয়ে তিনি বলেন, “চীন, ইতালি বা বাইরের দেশ গুলিতে যেভাবে লকডাউন মানা হয়েছে ভারতে সেভাবে মানা হয়নি। ফলে লকডাউন সঠিকভাবে মানার ফলাফল তারা পাচ্ছেন কিন্তু ভারতে সেই সুবিধা পাওয়া যাচ্ছেনা। সেই কারনেই সংক্রমণের হার কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছেনা।” এরপরই তিনি বলেন, “ভারতে এই ধারা বজায় থাকলে জুন-জুলাইয়ে দেশে আক্রান্তের সংখ্যা হবে সর্বাধিক।”
দিল্লি এইমসের ডিরেক্টর এই লকডাউন বাড়ানোর পক্ষে। তবে অর্থনীতির দিকে নজর রেখে লকডাউনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পক্ষে তিনি। দিনের পর দিন বিশ্ব জুড়ে করোনার দাপট বেড়েই চলেছে। সমগ্র বিশ্বে এখনো পর্যন্ত আক্রান্ত ৩৭ লক্ষের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ২ লক্ষ ৬৩ হাজারের বেশি। উদ্বেগ বাড়িয়ে ভারতেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। ভারতে এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ১৭৮৩ জনের। কবে এই অবস্থা থেকে মুক্তি মিলবে তা কেউ জানেনা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…