টেক বার্তা

নতুন ফিচারসহ ভারতে আসছে Ducati-র নতুন বাইক

নতুন Ducati Multistrada 950 বাইকটি ভারতের বাজারে এই বছরের শেষের দিকে লঞ্চ হতে চলেছে। তবে সূত্র থেকে জানা গেছে যে, এই বছরের প্রথম দিকেই এটি লঞ্চ করার কথা ছিলো। কিন্তু করোনার জেরে সেই পরিকল্পনা ব্যর্থ হয়। তবে সৌভাগ্যক্রমে ইটালিয়ান মোটরবাইক নির্মাণকারী সংস্থা এই বাইক লঞ্চ অনির্দিষ্টকালের কালের জন্য স্থগিত না করে কয়েক মাস পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

Ducati india এর তরফে জানা গেছে তারা Multistrada 950 এবং 950 S এই দুটি মডেল লঞ্চ করতে চলেছে। আপডেট করার পর অনেকগুলি নতুন ফিচারসহ বাইকগুলি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। আসুন জেনে নিই এর ফিচার সম্পর্কে –

1. Multistrada 950 S বাইকটিতে রয়েছে সম্পূর্ণ LED হেডলাইট সাথে Ducati কর্নারিং লাইট, ব্যাকলিট হ্যান্ডেলবার কন্ট্রোল।

2. একটি নতুন 5 ইঞ্চি কালার TFT ডিসপ্লে, হ্যান্ড ফ্রি ইগনিশন সিস্টেম, ক্রুস কন্ট্রোল, Ducati স্কাই হুক সাসপেন্সন এবং কুইক শিফট।

3. Ducati multistrada 950 আগের মতো একই Testastretta 11 ইঞ্জিন দ্বারা চালিত হতে চলেছে।

4. 937 cc এর লিকুইড-কুলড ইঞ্জিনটি 96 Nm টর্কের সাহায্যে সর্বোচ্চ 111 bhp শক্তি সরবরাহ করবে।

5. এটির স্লিপার ক্লাচ চলাচলকে অনেক সহজ করে তোলে। অন্যদিকে ক্যুইক শিফট প্রযুক্তি, ক্লাচ ব্যবহার ছাড়াই আপ শিফট এবং ডাউন শিফটকে সক্ষম করে।

উল্লেখযোগ্য ব্যাপার হলো, এই বাইকটি মার্চে লঞ্চ হওয়া 2020 Honda Africa twin এবং আগত Triumph Tiger 900 এর সাথে প্রতিদ্বন্দ্বীতার মুখোমুখি হতে পারে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026