ঋষি কাপুরের মৃত্যুর পর ধ্বংসের পথে কাপুর পরিবারের হাভেলি
ভারতবার্তা ওয়েবডেস্ক: ঋষি কাপুরের মৃত্যুর শোকযন্ত্রনা এখনও তাজা রয়েছে সকলের মনে, প্রায় দিনই ভাইরাল হচ্ছে তার পুরনো ছবি ও ভিডিও। তার প্রয়াণের সাথেই যেন ধ্বংস হতে চলেছে কাপুর পরিবারের শিকড়, তাদের পুরনো হাভেলি। রক্ষণাবেক্ষণ না হওয়ায় পাকিস্তানের কাপুর পরিবারের এই হাভেলি আজ ভগ্নপ্রায়।
এই হাভেলিতেই জন্মেছিলেন পৃথ্বীরাজ কাপুর। পাকিস্তানের পেশোয়ার ওতপ্রোতভাবে জড়িত কাপুর পরিবারের সঙ্গে, পৃথ্বীরাজ কাপুরের শৈশবকাল হোক কিংবা রাজ কাপুরের হাসির আওয়াজ, কাপুর পরিবারের পুরোনো স্মৃতি ঘেরা বাড়ির আজ জীর্ণপ্রায় দশা।
পৃথ্বীরাজ কাপুরের বাবা দিওয়ান বসেশ্বরনাথ ‘কাপুর হাভেলি’ ছেড়ে ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রিতে যোগদান করেন, সেই থেকে কাপুর পরিবারের দাপট বলিউডে। বাড়িটি তৈরি হয় ১৯১৮ থেকে ১৯২২ এর মধ্যে। ১৯৪৭ এর পর কাপুর পরিবার সেই হাভেলি ছেড়ে চলে আসে চিরকালের মতো, বিক্রি হয়ে যায় সেই বাড়ি।
পরবর্তীতে পাকিস্তানের সরকারকে এই হাভেলিটিকে সংরক্ষন করে মিউজিয়াম তৈরির প্রস্তাব দেওয়া হয়, কিন্তু অর্থাভাবে এই প্রকল্পের কাজ শুরু হয়নি। ঋষি কাপুর এক টুইটে জানিয়েছিলেন তার মনের কথা, মারা যাওয়ার আগে তার ইচ্ছা ছিল একবার নিজের শিকড়ে পৌঁছানোর, সেই শিকড়ের সাথে তার সন্তান চেনাতে তিনি যেতে চেয়েছিলেন পাকিস্তানে, কিন্তু তার সেই শেষ ইচ্ছা অপূর্ণ রয়ে গেল। সেই হাভেলিতে আর যাওয়া হলো না তার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…