খেলা

লকডাউনে মেয়ের বানানো রেসিপি চেটেপুটে খেলেন শচীন তেন্ডুলকর

মুবাই : করোনা ভাইরাস অতিমারীর জন্য সারা দেশে লকডাউন বেড়ে ১৭ মে পর্যন্ত হয়েছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের মতোই তারকারাও রয়েছেন গৃহবন্দি অবস্থাতে। খেলোয়াড়রাও ব্যস্ত সিডিউলে পরিবারকে সময় দিতে পারেন না কিন্তু সেই খামতি এখন মিটিয়ে নিচ্ছেন। ক্রিকেট থেকে অবসর গ্রহণের পর পরিবারের সঙ্গে হয়তো এতটা সময় আগে কোনোদিন কাটানো শচীন রমেশ তেন্ডুলকর। তিনি ছাড়াও অন্যান্য ক্রিকেটাররাও যে সময়টি বেশ উপভোগ করছেন তা তাদের সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টগুলি দেখলেই বোঝা যাচ্ছে।

সকলেই এখন বাড়ির মধ্যে থাকায় নিত্যনতুন রেসিপি বানাচ্ছেন অনেকেই। গতকাল সন্ধ্যায় শচীন তেন্ডুলকর তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কন্যা সারা তেন্ডুলকরের বানানো বিটরুট কাবাব এর একটি ছবি অনুগামীদের সঙ্গে ভাগ করে নেন। কাবাবের ছবি শেয়ার করে প্রাক্তন এই কিংবদন্তি ক্যাপশন দিয়েছেন, “মাত্র ৬০ সেকেন্ডেই শেষ।” অর্থাৎ প্লেট ভর্তি এই কাবাব খেতে তিনি মাত্র ৬০ সেকেন্ড সময় নিয়েছেন। এর পাশাপাশি তিনি এরকম সুন্দর একটি কাবাব বানানোর জন্য কন্যা সারাকে ধন্যবাদ দিয়েছেন। এই ছবি শেয়ার করার পর থেকেই অনুরাগীরা তেন্ডুলকরের কমেন্ট বক্সে বার্তা পাঠাতে থাকেন।

এরআগে তেন্ডুলকর লকডাউন শুরুর সময় গুলিতে সাধারণ মানুষকে সতর্কবার্তা পাঠিয়েছিলেন ভিডিও এর মাধ্যমে। তারপর একটি ছবিতে দেখা গিয়েছিল তিনি নিজেই নিজের চুল কাটছেন। কয়েকদিন আগেই তিনি এ দিনের মতোই মেয়ের বানানো তাব্বুলিহ কাবাবের ছবি শেয়ার করেছিলেন। সেখানে ক্যাপশন দিয়েছিলেন, “নাম উচ্চারণ করার আগেই প্লেট খালি হয়ে গেছে।” এর পাশাপাশি এই কঠিন পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি প্রধানমন্ত্রী ও মহারাষ্ট্র মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ অনুদান দিয়েছেন এবং মুম্বাইয়ে ৫০০০ জনের খাবারের ব্যবস্থাও করেছেন তিনি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026