নিউজ

Election: ভোট কর্মীদের জন্য বরাদ্দ খাবারের দাম কত, জারি হল বড় বিজ্ঞপ্তি

এপ্রিল মাস থেকে শুরু হয়েছে লোকসভা নির্বাচন (Loksabha Election)। মে মাসের প্রায় গোটাটা জুড়েই দফায় দফায় হবে ভোটগ্রহণ। বুধবার, ৭ মে রয়েছে তৃতীয় দফার ভোটগ্রহণ। রাজ্যের মধ্যে মুর্শিদাবাদ জেলার দুটি আসনে রয়েছে ভোট। এই আসন গুলিতে যে সরকারি কর্মচারীরা ভোট পরিচালনা করতে চলেছেন তাদের সুবিধার জন্য এবার বড় ঘোষণা করল মুর্শিদাবাদ জেলাশাসকের দফতর থেকে।

মুর্শিদাবাদ জেলাশাসকের দফতর থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে ভোট পরিচালনাকারী সরকারি কর্মীদের জন্য ভোটের আগের দিন এবং ভোটের দিন বরাদ্দ খাবারের তালিকা প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে ভোট কর্মীদের জন্য বরাদ্দ একাধিক খাবারের নাম এবং প্রযোজ্য দামও উল্লেখ করে দেওয়া হয়েছে। ভোটের আগের দিন এবং ভোটের দিন এই খাবারগুলি পাবেন ভোটকর্মীরা। তালিকায় কী কী খাবার এবং দাম উল্লেখ রয়েছে জেনে নিন।

সরকারের তরফে ঘোষণা করা হয়েছে দর। বিজ্ঞপ্তি অনুযায়ী, ভোট কর্মীদের জন্য সকালের জলখাবারে থাকছে ৬ টি বিকল্প। চার পিস ব্রেডের জন্য জ্যাম বা মাখনের দাম ৩০ টাকা। চার পিস পুরি আর সবজির দাম ৩০ টাকা। চার পিস পকোড়া, চানাচুর, শসা দিয়ে মাখা মুড়ির দাম ৩০ টাকা। সেদ্ধ ডিম এক পিস ১০ টাকা আর ডিম ভাজা এক পিস ১৫ টাকা। ১০০ গ্রাম দই চিঁড়ের দাম ৩০ টাকা।

লাঞ্চে নিরামিষ থালি ৬০ টাকা, ডিম ভাত থালির দাম ৭৫ টাকা। মাছ ভাতের থালির দাম ৮০ টাকা। রাতের খাবারে রুটি প্রতি পিস ৫ টাকা, সবজির প্লেট ৩০ টাকা, দু পিস ডিমের ঝোল ৩০ টাকা। লাল চা প্রতি কাপ ৫ টাকা, দুধ চা ৭ টাকা, কফি প্রতি কাপ ১২ টাকা, দই ১৫ টাকা, বিস্কুট প্রতি পিস ৩ টাকা। বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠী পোলিং স্টেশনগুলিতে ভোট কর্মীদের রান্নার দায়িত্বে থাকবে।

Anirban Kundu

Recent Posts

ক্ষমতায় এলে বেকারদের মাসে ৪০০০ টাকা! যুব ভোটে বাজিমাত করতে বড় চাল অভিনেতা বিজয়ের

বিধানসভা ভোটের আগে বড় রাজনৈতিক চমক! পশ্চিমবঙ্গে ‘যুবসাথী’ প্রকল্পের সাফল্যের পর এবার সেই পথেই হাঁটতে…

March 30, 2026

বাবার ফেরার অপেক্ষায় সহজ… রাহুলের মৃত্যুর পর মুখ খুললেন স্ত্রী প্রিয়াঙ্কা

টলিউডের এক সময়ের জনপ্রিয় জুটি রাহুল-প্রিয়াঙ্কার জীবনের গল্পটা যেন সিনেমার মতোই ছিল—কিন্তু সেই গল্পের শেষটা…

March 30, 2026

১ এপ্রিল থেকে বড় বদল! অনলাইন পেমেন্টে নতুন নিয়ম, গ্রাহক সুরক্ষায় কড়া RBI

ডিজিটাল লেনদেন এখন দৈনন্দিন জীবনের অংশ। কিন্তু গ্রাহকদের সুরক্ষা বাড়াতে বড় সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক।…

March 30, 2026

পর পর চোটে ধাক্কা CSK-তে! ধোনির পর এবার ‘Baby AB’ও ছিটকে, প্রথম ম্যাচেই বিপদ

আইপিএল শুরুর আগেই বড় ধাক্কা চেন্নাই সুপার কিংস শিবিরে। একের পর এক চোটে দলের পরিকল্পনা…

March 30, 2026

বিজেপি নেতার পার্টিতে শাহরুখ! বাড়ছে কি রাজনৈতিক ঘনিষ্ঠতা? জল্পনা তুঙ্গে

বলিউডের বাদশা শাহরুখ খান সাধারণত সরাসরি রাজনৈতিক মন্তব্য এড়িয়েই চলেন। কিন্তু সাম্প্রতিক একটি ঘটনায় ফের…

March 30, 2026

সপ্তাহের শুরুতেই সোনায় আগুন! কলকাতায় দাম ছুঁলো রেকর্ড—কেন হু হু করে বাড়ছে হলুদ ধাতু?

সপ্তাহের প্রথম দিনেই সোনার বাজারে কার্যত আগুন লেগেছে। ৩০ মার্চ, সোমবার সকাল থেকেই কলকাতার বাজারে…

March 30, 2026