ভাইরাল & ভিডিও

Viral: শেরশাহ’এর গানে দুর্দান্ত এক্সপ্রেশন দিল এই বাচ্চা মেয়েটি, অবাক নেটজনতা ভরিয়েছে প্রশংসায়

বর্তমান প্রজন্মের কাছে রিল ভিডিও বানানোটা একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলির মধ্যে ইনস্টাগ্রাম তরুণ প্রজন্মের কাছে সবচেয়ে পছন্দের। তারা নিজেদের অবসরের বেশিরভাগটাই ব্যয় করেন এই রিল ভিডিও বানাতে। বর্তমানে আট থেকে আশি সকলেই মত্ত ইনস্টারিলে। বর্তমান পরিস্থিতিতে যার প্রবণতা বৃদ্ধি পেয়েছে আরও। ইনস্টারিল বানিয়েই অনেকে পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যে। বাদ থাকছেনা বাচ্চারাও। সম্প্রতি তেমনই এক ভিডিওতে একটি বাচ্চা মেয়ের এক্সপ্রেশন দেখে তাক লেগেছে গোটা নেটদুনিয়ার।

সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি বাচ্চা মেয়ে বলিউডের ‘শেরশাহ’ ছবির অন্যতম জনপ্রিয় গান ‘তেরি মেরি গাল্লা হোগি মাসহুর’এর সাথে দুর্দান্ত এক্সপ্রেশন দিয়েছেন। ভিডিওটি বানানোর সময় তার মুখের ভাবভঙ্গি দেখে রীতিমত অবাক নেটিজেনদের একাংশ। এইটুকু বয়সেই তাকে এত সুন্দর করে ভিডিও বানাতে দেখেই অবাক সকলে। আসলে যুগ এগোচ্ছে। ছোট থেকেই আধুনিক প্রযুক্তির সাথে পরিচিত হয়ে উঠছে এই সমস্ত বাচ্চারা। পরিচিত হচ্ছে সোশ্যাল মিডিয়ার সাথেও। তাই এমন ধরনের ভিডিও তারা যদি বানিয়েও থাকে, তাতে অবাক হওয়ার কিছু নেই। কারণ তারা এইগুলো দেখেই বড় হচ্ছে। এমন ধরনের ভিডিও বানানো তাদের কাছে ভীষণ স্বাভাবিক।

ভিডিওটি বানানোর সময় বাচ্চাটি হালকা গোলাপি ও সাদা রঙের একটি সালোয়ার কামিজ পরেছিল। ওড়নাটাকে জড়িয়ে নিয়েছিল গায়ে। বড় বড় চোখে কাজল পরেছিল সে। কানে পরেছিল মানানসই দুলও। ভিডিওটি দেখলেই বোঝা যাবে তাকে ঠিক কতটা সুন্দর ও মিষ্টি দেখতে। তার হাসি দেখেই মুগ্ধ অর্ধেক নেটিজেন। এই ভিডিওটি শেয়ার হওয়া মাত্রই ভাইরাল হয়ে গিয়েছে। তাকে প্রশংসায় ভরিয়েছেন অধিকাংশ নেটনাগরিক, তা আর বলার অপেক্ষা রাখে না। আপাতত এই ভিডিওটি মনে ধরেছে নেটিজেনদের।

Devparna Acharya

Recent Posts

চৈত্র সেলে সোনার দামে বড় পতন! আজ কলকাতায় কত নামল হলুদ ধাতুর দর?

আজ ৩ এপ্রিল, শুক্রবার সপ্তাহের শেষ কর্মদিবসের সকাল থেকেই কলকাতার সোনার বাজারে উল্লেখযোগ্য ওঠানামা লক্ষ্য…

April 3, 2026

টানা হারে চাপে রাহানে! পিচকে দোষ দিয়ে কী বললেন KKR অধিনায়ক?

টানা দুই ম্যাচে হারের পর চাপ বাড়ছে কেকেআর শিবিরে, আর সেই চাপের মধ্যেই নাইট অধিনায়ক…

April 3, 2026

৫০ টাকারও কমে Airtel রিচার্জে ডেটা + OTT! IPL দেখুন প্রায় ফ্রিতে

Airtel তাদের গ্রাহকদের জন্য কম দামে আকর্ষণীয় কিছু রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে, যেখানে খুব কম…

April 3, 2026

এপ্রিলে দেরি যুবসাথীর টাকা! কবে অ্যাকাউন্টে ঢুকবে ১৫০০ টাকা? বড় আপডেট নবান্নের

এপ্রিলে যুবসাথীর টাকা না পেয়ে উদ্বেগ বাড়ছিল রাজ্যের বহু বেকার যুবকের মধ্যে। অনেকেই প্রশ্ন তুলছিলেন—কবে…

April 3, 2026

ব্যাঙ্কে যাওয়ার পথে উধাও পরিচালক উৎসব মুখোপাধ্যায়! উল্টোডাঙায় শেষ লোকেশন, অপহরণের আশঙ্কা জোরাল

টলিউডে ফের উদ্বেগের ছায়া। রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছেন পরিচালক ও চিত্রনাট্যকার উৎসব মুখোপাধ্যায়। বৃহস্পতিবার দুপুরে…

April 3, 2026

বড় ধাক্কা AAP-এ! হঠাৎ সরানো হল রাঘব চাড্ডাকে, বিজেপিতে যোগ নিয়ে তুঙ্গে জল্পনা

আম আদমি পার্টির অন্দরেই বড়সড় পরিবর্তন। আচমকাই রাঘব চাড্ডাকে রাজ্যসভার উপনেতার পদ থেকে সরিয়ে দেওয়ায়…

April 3, 2026