বিনোদন

Krishiv: ছোট ছোট পায়ে পথ চলা শুরু খুদে কৃশিবের! রইলো ভিডিও

ইউভান আর কৃশিব! দুজনেই প্রায় সমসাময়িক আর স্টারকিড। তবে কৃশিব ইউভানের মতো ইন্টারনেট সেনসেশন নয়। তবুও অভিনেত্রী পূজার ছেলে কৃশিবকে ঘিরে দর্শকের মধ্যে একটি আলাদাই ভালোবাসা রয়েছে। এই একরত্তির মিষ্টি মধুর হাসি আর দুষ্টু মিষ্টি লুকের মধ্যে রয়েছে সকলের মন ভালো করার ওষুধ। আর মা বাবার সঙ্গে নানান দুষ্টুমিতে আছে মানুষকে কাছে টানার এক উপায়। কৃশিবের চাহনিতে আছে এক আলাদা টান যা থেকে এই স্টারকিডের প্রতি এক আলাদা ফ্যান বেস গড়ে উঠেছে। আর ছেলেকে কাছে পেয়ে তারকা বাবা মাও সব ভুলে থাকে।

জনপ্রিয় টলি অভিনেত্রী পূজা ও বলি অভিনেতা কুনাল বর্মার একমাত্র আদুরে পুত্রসন্তান কৃশিব। গত বছর করোনার মাঝে অক্টোবর মাসে মুম্বাইতে জন্ম হয়েছে এই খুদের। তারপর ছেলে একটু বড় হওয়ার পরেই বসোশ্যাল মিডিয়ায় বাবা মায়ের দৌলতেই দেখা মিলেছে ছোট্ট কৃশিবের। কুনাল আর পূজার সোশ্যাল হ্যান্ডেলে চোখ রাখলেই দেখা যায় একরত্তির নানা সুন্দর মুহুর্ত। দিন কয়েক আগেই একরত্তির অন্নপ্রাশনের মুহূর্ত ধরা পড়ে তো কখনো মায়ের সাথে শিব পুজোতে ব্যস্ত।

ছেলে যে কত দুষ্টু তা অভিনেত্রী নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে নানান ভিডিও করে জানিয়েছেন। এমনকি ছেলেকে খাওয়াতে অনেক হ্যাপা আছে অভিনেত্রীর। বাবা না নাচ দেখালে ছেলে খাবার খাননা। এবার আর বসে বসে দুষ্টুমি নয় এবার হেটে হেটে দুষ্টুমি করবে। হ্যাঁ, খুদে কৃশিব আর সেই ছোট্টটি নেই, সে এখন অনেকটাই বড় হয়েছে। কিছুদিনের মধ্যেই এক এ পা দেবে। একটু বড় হতেই এবার গুটি গুটি পায়ে সে হেঁটে বেড়াচ্ছে। ঘরের একদিক থেকে অন্যদিক। আর নিজের ছেলের প্রথম হাঁটতে শেখার মুহূর্তকে লেন্সবন্দী করলেন পূজা। শুধু তাই নয়, ছেলের প্রথম এই হাঁটার আনন্দ নিজের অনুরাগীর সঙ্গেও শেয়ার করলেন। মঙ্গলবার দুপুরে ইনস্টাগ্রামে এই ভিডিও পোস্ট করেন এই নায়িকা। সেখানেই দেখা যাচ্ছে কৃশিবের এই হাঁটার সুন্দর মুহূর্তটি। কৃশিবের অনুরাগীরাও ভালোবাসা জানালেন।

উল্লেখ্য, প্রথম ছেলের মা বাবা হয়েছেন কুনাল ও পূজা। শ্রী কৃষ্ণ ও মহাদেবের নাম মিলিয়ে এই দম্পতি নিজের প্রথম ছেলের নাম রেখেছেন কৃশিব। ছেলের জন্মের পর সুখবর প্রথম অনুরাগীদের সাথে ভাগ করেন কুনাল। হাসপাতাল থেকেই নিজেদের ইন্সটাগ্রামে পূজা ও কুনাল ছেলের নানান মুহূর্ত শেয়ার করলেও ইমোজি দিয়ে প্রথমে মুখ ঢেকে রাখতেন। তবে ছেলে একটু বড় হতেই ছোট কৃশিবের মুখ দেখান তিনি। এখন কৃশিবের নানান ছোট বড় মুহূর্তই অনুরাগীদের সাথে ভাগ করে নেন আর তা বেশ ভালোই ভাইরাল হয়।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026