বিনোদন

Nusrat-Yishaan: ঈশানের ধারে কাছেও কাউকে আসতে দিচ্ছেন না নুসরত! নিজেই জানালেন সে কথা

২৬ শে আগস্ট পুত্র সেই সন্তানের জন্ম দেন অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহান। ছেলের বয়স মাত্র ১ মাস এর মাঝেই চলতি মাসের প্রথমেই শ্যুটিং ফ্লোরে ফিরেছেন অভিনেত্রী নুসরত জাহান। অবশ্য এর আগেও ছেলেকে বাড়িতে রেখে যশ নুসরত পার্টিতে হাজির হচ্ছেন তো কখনো প্রমোশ্যানাল ফটোশ্যুটেও অংশ নিচ্ছেন। এর জেরে নীতি পুলিশের সমালোচনার মুখে পড়েছেন তারকা সাংসদ। কিন্তু সেসবের তোয়াক্কা না করেই তিনি কাজ করছেন। আর অভিনেত্রী জানিয়েছেন, তাঁর বৃহত্তর এক পরিবার রয়েছে এবং সবার স্বার্থেই তাঁকে কাজে ফিরতে হয়েছে। 

গত ১লা অক্টোবর থেকে নিজের নতুন সিনেমা ‘জয় কালী কলকাত্তাওয়ালি’র শ্যুটিং শুরু করেছেন নুসরত জাহান। সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহ পরিচালিত এই নতুন ছবিতে নুসরতের নায়ক সোহম চক্রবর্তী। প্রথম দিন ঈশান জননীকে কেক কেটে স্বাগত জানান তাঁর সহকর্মীরা। জানা গিয়েছে খুব কম সময়েই শ্যুটিং সারছেন নুসরত। কারণ একটাই বাড়ি ফেরার তাড়াতে তিনি যত তাড়াতাড়ি সম্ভব শ্যুটিং সম্পন্ন করছেন। কারণ ছেলেকে সামলাতে হবে। মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে নুসরত নিজেই ঘোষণা করলেন তিনি একজন মা হিসাবে কতটা ‘প্রোটেক্টিভ’ তিনি। 

এই মুহূর্তে ঈশানের চেয়ে বেশি মূল্যবান আর কিছুই নেই অভিনেত্রীর জীবনে, তা তিনি আগেই ঘোষণা করেছেন নতুন মাম্মা। এদিন তিনি একটি মজাদার ছবি শেয়ার করে নুসরত বুঝিয়ে দিলেন, এই মুহূর্তে অন্য কাউকে ছোট্ট ঈশানের গায়ে হাত দিতে দিচ্ছেন না তিনি। এমনকি কোনওরকমের আদর, স্নেহ কিচ্ছুটি নয়। এমনকি একরত্তিকে সামলাতে কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিলে তাও এক ঝটকায় বারণ করছেন নুসরত। ঈশানের কাছে শুধু পাপা যশ দাশগুপ্ত অবশ্যই ছাড় পাচ্ছেন। 

নায়িকার ঘনিষ্ঠমহল থেকে জানা গিয়েছে, এইসময় নিজের বাড়িতে খুব একটা বেশি কাউকে নিমন্ত্রণ জানাচ্ছেন না নুসরত। যদি কেউ এসেও যায় তাহলে ঈশান দর্শন হচ্ছেনা। এমনকি ছেলের মুখ এখনো অনুগামীদের ও দেখায়নি। যশরতের ঘনিষ্ঠরা ঈশানের দেখা পায়নি। কাজে ফেরা প্রসঙ্গে নুসরত এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি এখন রাতে ঘুমাচ্ছেননা আর দিনের বেলা কাজ করছি। আসলে জীবনে অনেকগুলো দায়িত্ব আর চরিত্র পালন করতে হচ্ছে। ঈশানের মা জানান, ‘তিনি একদিকে যেমন অভিনেত্রী, অন্যদিকে একজন মা, আবার একজন মেয়ে আবার জনপ্রতিনিধিও। তাই সবকিছু সামলানো সত্যিই খুব কঠিন।

মাতৃত্বের আভায় আরও সুন্দরী হয়ে উঠেছেন নুসরত। ছেলেকে সামলানোর পাশাপাশি নিজের সোশ্যাল মিডিয়াতেও সমানতালে সক্রিয় নায়িকা। প্রতিদিন নিত্যনতুন ফটোশ্যুটের ঝলক শেয়ার করে চলেছেন নুসরত। এমনকি অভিনেত্রীর শরীরে একফোঁটা বেবি ফ্যাট জন্মায়নি। কেউ প্রথম দেখলে বুঝবেনা তিনি এক ছেলের মা। আগামী ৮ই অক্টোবর পর্যন্ত ‘জয় কালী কলকাত্তাওয়ালি’র শ্যুটিং সারবেন নুসরত, তারপর পুজোর ছুটি। মা হওয়ার পর প্রথম দুর্গাপুজো নুসরতের। তাই একটু স্পেশাল এই পুজো।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026