ইউভান চক্রবর্তী! বয়স মাত্র ১বছর ১মাস। মাথা ভর্তি একরাশ কোঁকড়ানো চুল, মিষ্টি হাসি দিয়ে সকলের মনে রাজ করছে এই একরত্তি। ধীরে ধীরে বড় হয়ে উঠছে রাজশ্রীর একরত্তি। যদিও এই খুদের বেড়ে ওঠার প্রতিটা মুহূর্তের সাক্ষী নেটদুনিয়া। সেই একদিনের ছেলের জন্মের পর প্রথম ভিডিও রাজ যখন হাসপাতাল থেকে শেয়ার করেছিলেন, তখনই সকলের মন কেড়ে নিয়েছিল। ইউভানের বসতে শেখা, দাঁড়ানো, প্রথম বাবা ডাক আম খাওয়া, প্রথম ঘোরা থেকে শুরু করে প্রথম জন্মদিন, রাজ-শুভশ্রী নানা ছোটবড় মুহূর্ত শেয়ার করে নিয়েছেন সকল অনুরাগীদের সঙ্গে।
সদ্য বাবা-মা আর পুরো পরিবারের সঙ্গে জমিয়ে দুর্গাপুজো জমিয়ে উপভোগ করেছে ইউভান। এই পুজোতে মায়ের সাথে বসে মা দুর্গা আর বাকি ঠাকুরদের সাথে আলাপচারিতা করেছেন। আবার এবারে এই খুদে ঢাক বাজিয়েছেন, আর নবমীর দিন মায়ের সিনেমার গানে নিজের মতো করে নাচও করেছেন। সোশ্যাল মিডিয়ায় ইউভানের পুজোর সব মুহূর্ত ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। এবার পুজোতে পাজামা আর পাঞ্জাবিতে দেখা মিলেছে। পুজো শেষ হলেও ইউভানের দুষ্টুমির অন্ত নেই৷ অবশ্য এই একরত্তির দুষ্টুমি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন নেটিজেনরা।
রবিবার দুপুর থেকে তিলোত্তমা ডুবে আছে মেঘের আড়ালে। মেঘলা দিনে এইদিন মাম্মা শুভশ্রী ইউভানের একটা মিষ্টি ভিডিও নেটপাড়ায় সকল অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। ইন্সটাগ্রাম স্টোরির সেই ভিডিয়োতে দেখা গেল আরবানার বহুতল থেকে চোখে এক স্নিগ্ধ কলকাতা। আর সেই ভিডিয়োর শেষে ইউভানের দেখা পেয়ে। জানলার পরদা নিয়েই সে ‘টুকি, টুকি’ খেলায় ব্যস্ত। আর খেলতে খেলতে হেসে ফেললেন। আর ইউভানের মিষ্টতা দেখে অনুগামীরাও ভালোবাসায় ভরিয়ে দিলেন।
উল্লেখ্য,ছেলে একটু বড় হতেই ফের কাজে ফিরেছেন অভিনেত্রী৷ বর্তমানে ডান্স রিয়েলিটি শো ‘ডান্স বাংলা ডান্স’-র বিচারকের আসনেও রয়েছেন শুভশ্রী। এছাড়া দুটি বিগ প্রজেক্টে কাজ করতে চলেছেন। ‘ডা: বক্সী’ ছবিতে পরমব্রত চট্টোপাধ্যায় ও বনি সেনগুপ্তের সঙ্গে অভিনয় করবেন। অন্য দিকে, পরমব্রতর পরিচালনায় ‘অ্যান্টিডোট’ ছবিতে শুভশ্রীর অঙ্কুশ হাজরা অভিনয় করবেন। অন্যদিকে রাজ পরিচালনার পাশাপাশি বিধায়কের দায়িত্ব, দুইই পারদর্শীর সাথে সামলাচ্ছেন
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…