বিনোদন

Aparajita Adhya: কোমর অব্দি একঢাল ঘন চুল, পুরনো ছবিতে অচেনা অপরাজিতা

বলিউড টলিউড দুই ইন্ডাস্ট্রিতেই চুটিয়ে কাজ করছেন এই বঙ্গতনয়া। ইনি আর কেউ নন সকলের প্রিয় অপা দি৷ নিজের সুদক্ষ অভিনয় বহু সিনেমাপ্রেমীর মনে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। পরিচালক ঋতুপর্ণ ঘোষ থেকে শিবপ্রসাদ সব পরিচালকদের প্রথম চয়েস ছিল প্রিয় অপা। অভিনয়ের পাশাপাশি এই অভিনেত্রীর নাচের প্রতিও তার বিশেষ ভালোবাসা রয়েছে। নিজের একটি নাচের স্কুল আছে আর সেখানে প্রতিটি ছাত্র ছাত্রীদের নিজের সন্তানের মতো নাচের তালিম দেন অভিনেত্রী।

শুধু দর্শকদের কাছে নয়, টলিউড ইন্ড্রাস্টির প্রত্যেকের‌ই খুব কাছের প্রিয় অপা দি। অনেকের কাছে তিনি অপা অপা মাও। কারন তিনি খুব সহজেই আপন করে নেন সকলকে। এই কঠিন পরিস্থিতিতেও বরাবর নিজের হাসিমুখ কায়েম রেখেছেন। সময় অতিবাহিত হয়েছে অভিনেত্রীর হাসি এখনো বদলায়নি। অভিনেত্রীর হাতে এখন অনেকগুলি প্রজেক্ট আছে। পরিচালক মৈনাক ভৌমিকের নতুন ছবি ‘একান্নবর্তী’-তে একটাগুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন অপরাজিতা। পাশাপাশি সদ্য মুক্তি পেয়েছে পরিচালক পাভেলের নতুন ছবি ‘কলকাতা চলন্তিকা’-র পোস্টার। এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করবেন অপরাজিতা। এছাড়া শিবপ্রসাদ আর নন্দিতা পরিচালিত নতুন ছবিতে কাজ করবেন অপাদি।

কাজের পাশাপাশি নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে বেশ ভালোই সক্রিয় অভিনেত্রী৷ সম্প্রতি নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে নিজের ছবির কোলাজ শেয়ার করে পুরোনো স্মৃতিতে ডুব দিলেন অপাদি। এই কোলাজে নিজের একটি পুরনো ছবি, আর অন্যটি নতুন। একটিতে দেখা যাচ্ছে অভিনেত্রীর মাথায় এক ঢাল চুল। সেই ঘন কালো চুল কোমর ছাপানো। আর অবিনেত্রীর পুরোনো ঘন চুল নজর কেড়েছে সবার। অপর ছবিটি একেবারে সদ্য তোলা হয়েছে। আর এই ছবিতে আগের মতো লম্বা চুল না থাকলেও নজর কেড়েছে অপরাজিতার চিরপরিচিত প্রাণোচ্ছল হাসি। গায়ে রয়েছে হালকা গয়না।

এই ছবির কোলাজ শেয়ার করে অপরাজিতা ক্যাপশানে অপরাজিতা লিখলেন, ‘সময় পরিবর্তনশীল। বর্তমান কখনও অতীততে ঢেকে দিতে পারে না।’ অতীতের কথা অবশ্য কখনোই কেউ ভুলতে চান না। অভিনেত্রীর কাছে ব্যতিক্রম নেই। নিজের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে বিভিন্ন গল্পের আসরে, নিজের ছোটবেলার অসংখ্য মজার স্মৃতি ভাগ করে নেন। এবারেও তার অনথা হলনা। এরপর অনুরাগীরাও ভালোবাসা জানিয়েছেন। নিমেষে ভাইরাল হয় এই পোস্ট।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026