নদীয়ার রানাঘাটের লতাকন্ঠের তকমা পাওয়া রানু মন্ডলকে কে না চেনে আজ। যার একটি গাওয়া গান স্টেশন প্ল্যাটফর্মে ভিক্ষাবৃত্তি ছেড়ে মুম্বাইতে রুপোলী নগরে পৌছে যাওয়ার গল্প সকলের জানা। এক গান এই রানুকে রাতারাতি স্টার করে দিয়েছিল। হিমেশ রেশমিয়ার সঙ্গে জুটি বেঁধে গান গেয়ে জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছে গিয়েছিলেন রানু। রীতিমতো তারকার সম্মান পেয়েছিলেন ভিখারিনী রানু মন্ডল। অবশ্য এই ট্যালেন্ট অতীন্দ্রর হাত ধরে গোটা ভারতবর্ষের কাছে ছড়ায়। যে ছেলে নিজের ফোনে ‘এক প্যায়ার কা নাগমা হ্যায়’ গানের একটি ছোট ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল করলেন।
একদিকে যেমন নিজের কন্ঠের জন্য একদিন সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয়তা পেয়েছিলেন আজ তেমনি নিজের দুব্যবহারের জন্য আকাশ থেকে মাটিতে এসে পড়েছিলেন রানু মন্ডল। রানাঘাট স্টেশন থেকে পাড়ি দেন বলিউডে। কিন্তু যার হাত ধরে এত সম্মান তাকেই ভুলে গিয়েছিলেন গায়িকা নিজেই। একটি সাক্ষাৎকারে এই অতীন্দ্রকে ভগবানের চাকর বলে তকমা দিয়েছিলেন। ব্যাস! এরপরই মানুষ আর রানুকে পছন্দ করছিলেননা।
গত বছর লকডাউন থেকেই রানুর বাস রানাঘাটের এক ভাড়া বাড়িতে। এবছর করোনার দ্বিতীয় ওয়েভে লকডাউন শুরু হয় রাজ্যে। এখন কেমন আছেন এই গায়িকা? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছ। যেখানে আরো একবার দেখা গিয়েছে রানুকে। তবে এখন তিনি আর কোনো বড় সেলিব্রেটি নয়। দিন আনি দিন খাওয়া অবস্থা গায়িকার। রানাঘাটের এক চার্চের পাশে একটি বাড়িতে এখন থাকেন রানু। আগের দিনের ভাত বেচে থাকলে ফের ফুটিয়ে খান পরের দিন।
মাঝে মাঝে রানুর সাথে সময় কাটাতে কিছু ইউটিউবাররা যান। আর তখনই তাদের সাথে গল্প গুজব করেন। মাঝে মাঝে তাদের সাথে পিকনিক ও করে।। আর সেই সব ইউটিউবারদের অনুরোধে খালি গলায় গানও গান। সম্প্রতি ইউটিউবে ফের রানুর গাওয়া গান ভাইরাল হয়। একনজরে দেখে নেওয়া যাক। শেয়ার করা এই ভিডিয়োতে দেখা যাচ্ছে, জনপ্রিয় রবীন্দ্র সঙ্গীত ‘ মম চিত্তে নিতে নৃত্যে’ সঙ্গীতটি গলা ছেড়ে নিজের মতো করে গাইছেন। এই গান গাওয়ার সময়ে তাঁর পরনে লাল টুকটুকে শাড়ি। এই গান শুনে অনেকেই রানুদির গলার প্রশংসা করেন। নিমেষে ভাইরাল হয় এই গানের ভিডিও।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…