পশ্চিমবঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। কিন্তু তার মধ্যেও পথে-ঘাটে ট্রেনে বাসে বহু মানুষ কেমন আছেন যারা এখনো পর্যন্ত মাস্ক পরতে চাইছেন না। তাই তাদেরকে শায়েস্তা করার জন্য এবার জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট ঘোষণা করে দিল নতুন বেশকিছু কড়া পদক্ষেপ। এবার থেকে যদি মুখে মাস্ক না পড়েন তাহলে আর কিন্তু উঠতে পারবেন না বাসে। নতুন নির্দেশিকা জারি করা হচ্ছে আর কিছুদিন পর থেকেই। গতবছর মার্চ মাসে যখন প্রথমবার করোনা ভাইরাসের ঘটনা ঘটেছিল পশ্চিমবঙ্গে তারপর থেকেই বিভিন্ন স্বাস্থ্যবিধি মেনে চলা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছিল।
করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখার অন্যতম প্রধান অস্ত্র হলো মাস্ক পরা এবং হাত স্যানিটাইজ করা। কিন্তু, এখনো বহু মানুষ আছেন যারা মাস্ক না পরে রাস্তায় বেরিয়ে যাচ্ছেন। এই পরিস্থিতিতে পুলিশ তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করেছিল এবং জায়গায় জায়গায় কান ধরে উঠবস করিয়েছিলো সেই সমস্ত মানুষদের। চলেছিল ধরপাকড়। কিন্তু এখনো মানুষের হুশ ফিরছে না।
এই মানুষজনকে আবারো করোনাভাইরাস এর বিধি নিষেধ এর ব্যাপারে বুঝিয়ে দিতে শনিবার কড়া পদক্ষেপ গ্রহণ করেছিল নবান্ন। নবান্নে তরফে জানানো হয়েছিল, যদি কোন ব্যক্তি মাস্ক ছাড়া বাইরে বেরিয়ে পড়েন এবং শারীরিক দূরত্ব বিধি না মানেন তাহলে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। তা থেকে এক কদম এগিয়ে, এবারে বাস মালিক সংগঠন জারি করেছিল নতুন নির্দেশিকা। এবার থেকে আপনার যদি মাস্ক না থাকে তাহলে আপনি কোন বাসেই উঠতে পারবেন না।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…