একুশে বিধানসভা নির্বাচনের শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছে বাংলা। ইতিমধ্যেই ছয় দফা নির্বাচন সম্পন্ন হয়েছে। বাকি রয়েছে আর দুই দফা নির্বাচন। সেই উদ্দেশ্যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ই আজ ভোট প্রচারের উদ্দেশ্যে মুর্শিদাবাদে একটি ভার্চুয়াল জনসভায় অংশগ্রহণ করেছিলেন। তিনি বহরমপুরের রবীন্দ্র সদন থেকে এই ভার্চুয়াল সভায় অংশগ্রহণ করেন। সভামাঝে অবশেষে তিনি স্বস্তির খবর শুনিয়েছেন। তিনি জানিয়ে দিয়েছেন, “তার পা এখন হয়তো সেরে গিয়েছেন বাড়ি ফিরে প্লাস্টার কাটার ব্যবস্থা করা হবে।”
তৃণমূল সুপ্রিমো বহরমপুরের ভার্চুয়াল সভায় কথা প্রসঙ্গে বলেন, “পায়ে চোট নিয়ে গত দেড় মাস আমি জেলায় জেলায় ঘুরছি। তবে এখন হয়তো আমার পা ভালো হয়ে গিয়েছে। কিন্তু যেহেতু বাড়ি যেতে পারছিনা তাই প্লাস্টার কাটাতে পারছি না। টানা ১০ দিন আমি বাড়ির বাইরে আছি। বাড়ি ফিরে পায়ের প্লাস্টার কাটাবো।” তিনি আরো বলেছেন, “পায়ে প্রচণ্ড ব্যথা সত্ত্বেও আমি আপনাদের সামনে এসে সর্বদা উপস্থিত হয়েছি। পায়ে ব্যথা নিয়ে জেলা সফর করেছি। এই দেড় মাসে এক মুহূর্ত সময় আমি নষ্ট করতে চাইনি। তাইতো এখন পা ঠিক আছে মনে হচ্ছে কিন্তু বাড়িতে নেই বলে প্লাস্টার কাটাতে পারছি না।”
প্রসঙ্গত উল্লেখ্য, গত ১০ মার্চ নন্দীগ্রামে একটি প্রচার করতে গিয়ে পায়ে আঘাত পান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার বাঁ পায়ের গোড়ালিতে খুব যন্ত্রণা শুরু হলে তাকে গ্রিন করিডোর করে নন্দীগ্রাম থেকে কলকাতা এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে এক্স রে করে জানা যায় তার পায়ে চিড় ধরেছে। পায়ে প্লাস্টার করার পর চিকিৎসকরা তাকে বিশ্রাম নেয়ার জন্য অনুরোধ করলেও তিনি হুইল চেয়ারে বসে জেলা সফর করে বেরিয়েছেন। অবশেষে আবার দিদি আগের মতোই পায়ে হেঁটে ঘুরতে পারবেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…