নিউজ

Local Train Cancel: ফের ভোগান্তি ট্রেনযাত্রীদের, শনি ও রবিবার একগুচ্ছ ট্রেন বাতিল শিয়ালদহ শাখায়, দেখুন তালিকা

বাংলায় লোকাল ট্রেনের দৌলতে সকাল সকাল কলকাতার বুকে কাজ করতে আসেন হাজার হাজার মানুষ। এছাড়াও খুবই কম সময়ে এবং অত্যন্ত কম খরচে দূরের কোনো জায়গায় যাতায়াত করতে হলে লোকাল ট্রেনের চেয়ে ভালো আর কিছু হতে পারে না। কিন্তু মাঝে মাঝেই রেলওয়ের কাজের জন্য ব্যাহত হয় লোকাল ট্রেন পরিষেবা। আর শেষ কয়েকদিনে যেন এই সমস্যা কাটছেই না। বিগত কয়েক মাসে দফায় দফায় ট্রেন বাতিল হয়েছে হাওড়া-শিয়ালদা শাখায়। এবার ফের ট্রেন বাতিল করার নোটিশ দিল শিয়ালদহ ডিভিশন।

রেল সূত্রে খবর, চলতি সপ্তাহেই শনি ও রবিবার একগুচ্ছ লোকাল বাতিল থাকছে শিয়ালদহ শাখায়। রক্ষাণাবেক্ষণের কাজ চলবে ইছাপুর ও নৈহাটি স্টেশনের মাঝের একটি ব্রিজে। কাজ চলবে ২৫ তারিখ রাত ১০ টা থেকে ২৬ মার্চ রাত ৯টা পর্যন্ত। এই কারণেই শিয়ালদাহ-নৈহাটি, শিয়ালদা-রানাঘাট ও শিয়ালদা-শান্তিপুর রুটে তিনজোড়া লোকাল বাতিল থাকছে শনিবার। ট্রেন বাতিল থাকছে রবিবারও। বাতিলের তালিকায় থাকছে ৫ জোড়া শিয়ালদাহ-নৈহাটি লোকাল, ৩ জোড়া শিয়ালদহ রানাঘাট লোকাল, ৪ জোড়া শিয়ালদহ কল্যাণী সীমান্ত লোকাল, ২ জোড়া শিয়ালদহ-ব্যারাকপুর লোকাল। বাতিল একজোড়া করে শিয়ালদা-শান্তিপুর, শিয়ালদা-কৃষ্ণনগর, শিয়ালদা – গেদে এবং দমদম জং – ব্যারাকপুর লোকাল।

সপ্তাহের শেষে এই ট্রেন বাতিল থাকায় খুব একটা সমস্যায় পড়তে হবে না অফিসযাত্রীদের। কিন্তু তাও ছুটির দিনে অনেকেই ভ্রমণ করে থাকেন। তাদের বেশ সমস্যায় পড়তে হবে অনেক লোকাল ট্রেন বাতিল থাকায়। এরআগে ১৪ মার্চ পর্যন্ত এই লাইনে অনেক ট্রেন বাতিল ছিল। সপ্তাহ ঘুরতেই আবার শুরু হল ট্রেন বাতিল। বারবার ট্রেন বাতিল হওয়ায় ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026