সতীশ কৌশিকের পর ফের বলিউড নিয়ে দুঃসংবাদ, পৃথিবীকে বিদায় জানালেন এই কিংবদন্তি পরিচালক

চলে গেলেন হিন্দি চলচ্চিত্র জগৎ-এর সুপরিচিত ও ছকভাঙা পরিচালক। শুক্রবার ভোররাতেই ৬৭ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন পরিচালক প্রদীপ সরকার। এদিন সকালে পরিচালক হানসাল মেহেতাই টুইট করে প্রথম তার চলে যাওয়ার খবর দেন সকলকে। আর সেই খবরেই এখন শোকোস্তব্ধ বলিউড থেকে টলিউডের একাধিক নামিদামি তারকারা।

দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন প্রদীপ সরকার। কিডনির সমস্যাতেও ভুগছিলেন পরিচালক। সূত্রের খবর ডায়ালিসিস চলছিল তার। শুক্রবার ভোর সাড়ে তিনটে নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বেঁচে থাকার লড়াই শেষ হয় তার। পরিচালকের ঘনিষ্ঠমহল সূত্রে জানা গিয়েছে, বিকেল চারটের সময় সান্তাক্রুজে তার দেহ দাহ করা হবে।

এদিন সকালে পরিচালক হানসাল মেহতার টুইট থেকেই প্রদীপ সরকারের মৃত্যু সংবাদ মিলেছিল। পরিচালকের একটি ছবি শেয়ার করে তিনি ক্যাপশনে তার আঁত্মার শান্তি কামনা করেছিলেন। এই টুইট নজরে আসতেই শোরগোল পড়ে যায় গোটা চলচ্চিত্র জগৎ। বলিউড ইন্ডাস্ট্রি হারালো এক দক্ষ ও ছকভাঙা পরিচালককে।

একটা সময়ে অ্যাডের দুনিয়ায় চুটিয়ে কাজ করেছেন পরিচালক। এরপর ২০০৫ সালে প্রথম সাইফ আলি খান, বিদ্যা বালন ও সঞ্জয় দত্তকে নিয়ে তৈরি করেছিলেন ‘পরিণীতা’, যা দর্শকদের উপর একেবারে এক আলাদা প্রভাব ফেলেছিল। উল্লেখ্য এই ছবির সূত্র ধরেই ইন্ডাস্ট্রিতে পরিচালক হিসেবেই নিজের যাত্রা শুরু করেছিলেন প্রদীপ সরকার। ‘পরিণীতা’র সাফল্যের পর ‘লাগা চুনরি মে দাগ’ ছবিটি দর্শকদের উপহার দিয়েছিলেন পরিচাল। যেখানে রানি মুখার্জ্জী সহ ছিলেন কঙ্কনা সেন শর্মা, জয়া বচ্চন, অনুপম খেরের মতো একাধিক তারকারা। এরপর ২০১০’এ ‘লাফাঙ্গে পারিন্দে’ পরিচালনা করেছিলেন। ২০১৪’তে তার পরিচালিত ‘মারদানি’ ছবি দিয়েই পর্দায় কামব্যাক করেছিলেন রানি মুখার্জ্জী। তার পরিচালিত ছবিতে বারবারই দেখা মিলেছে বাঙালি তারকাদের।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026