শিয়ালদহ মেন লাইনে একের পর এক লোকাল ট্রেন বাতিল হবে এবার। ফলে নিত্য যাত্রীদের যে চরম ভোগান্তির শিকার হতে হবে, তা আলাদাভাবে বলার দরকার নেই। আসলে নৈহাটি রানাঘাট রেল লাইনে কাজ চলছে। আর সেইজন্য একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। জানা গিয়েছে, হালিশহর নৈহাটি লাইনে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে। আজ অর্থাৎ শনিবার রাত দশটা থেকে রবিবার সকাল ১০ টা পর্যন্ত ট্রেন বাতিল থাকবে। এই ১২ ঘন্টায় মেইন লাইনে মোট ৪২ টি লোকাল ট্রেন বাতিল থাকছে। এরফলে রাতের যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হবে।
এই প্রসঙ্গে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন আধিকারিক জানিয়েছেন যে নৈহাটি থেকে রানাঘাট পর্যন্ত তৃতীয় লাইনের কাজ চলছে। তাই হালিশহর থেকে নৈহাটির মধ্যে আজ ট্রাফিক এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে। সেই কারণে আজ রাত দশটা থেকে আগামীকাল সকাল দশটা পর্যন্ত মোট ১২ ঘন্টা সময়ে ৪৩ টি লোকাল ট্রেন বাতিল হচ্ছে। নৈহাটি এবং ব্যারাকপুর লোকাল বাদ দিয়ে মেন লাইনে আর যে ট্রেন চলে যেমন কল্যাণী লোকাল, রানাঘাট লোকাল, কৃষ্ণনগর লোকাল, শান্তিপুর লোকাল-সহ অনেক ট্রেন বাতিল থাকছে।
পূর্ব রেলের পক্ষে আরও জানানো হয়েছে যে মোট ৪২ টি লোকাল ট্রেন বাতিল হওয়াতে নিত্যযাত্রীদের অনেক সমস্যায় পড়তে হবে। কিন্তু যাত্রীদের পরবর্তী সময়ের সুবিধার জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাজ হয়ে গেলে মেন লাইনে পরিষেবা অনেক উন্নত হবে। তাই আগে থাকতেই নোটিশ দিয়ে ট্রেন বাতিল করা হয়েছে। তাছাড়া কাজের জন্য শনি এবং রবিবার রাতের দিকের সময়কে বেছে নেওয়া হয়েছে যাতে কম সংখ্যক যাত্রীকে সমস্যার সম্মুখীন হতে হয়।
দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…
শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…
বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…
সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…
শেষ দিনটা যদি জানতাম…’—একটা বাক্যেই যেন ধরা পড়ে গেল সমস্ত অনুভূতি। জনপ্রিয় ধারাবাহিক ‘চিরসখা’ হঠাৎ…
টেলিকম বাজারে যেখানে প্রায় প্রতিমাসেই রিচার্জ করতে হচ্ছে, সেখানে দীর্ঘমেয়াদি প্ল্যানের চাহিদা দ্রুত বাড়ছে। এই…