নিউজ

Local Train: জরুরী রক্ষণাবেক্ষণের জন্য ১০ ঘন্টা বন্ধ থাকবে এই সমস্ত শাখায় ট্রেন, চরম ভোগান্তিতে পড়বেন যাত্রীরা

রক্ষণাবেক্ষণ এবং মেরামতি সংক্রান্ত একাধিক জরুরী কাজের জন্য আজ শনিবার রাত ১১ টা থেকে আগামীকাল অর্থাৎ রবিবার সকাল ৯ টা পর্যন্ত শিয়ালদা স্টেশন ছাড়াও লাগোয়া একাধিক শাখায় ট্রেন চলাচল ব্যাহত হবে বলে জানিয়ে দিয়েছে ভারতীয় রেলওয়ে। এর মধ্যে শিয়ালদহ স্টেশনের একাধিক লাইনে এবং পয়েন্টের রক্ষণাবেক্ষণের জরুরী কাজ করা হবে। এই জন্যই মূলত রাত এগারোটা থেকে কাল সকাল ন’টা পর্যন্ত বেশকিছু লাইনে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ। জানিয়ে রাখা ভালো, যে ট্রেনগুলি বন্ধ সেগুলি সব কটি শিয়ালদা নর্থ লাইনের। অর্থাৎ দক্ষিণমুখী ট্রেন তেমনভাবে বন্ধ থাকছে না।

বনগাঁ, হাবরা, ডানকুনি, রানাঘাট, কল্যাণী সীমান্ত, ব্যারাকপুর এবং শান্তিপুর শাখায় এক জোড়া করে লোকাল ট্রেন বন্ধ থাকবে। রক্ষণাবেক্ষণ পর্বে শিয়ালদহ স্টেশনের ৫ থেকে ১০ নম্বর প্লাটফর্ম পুরোপুরি বন্ধ থাকবে। এছাড়াও এই কাজের জন্য শিয়ালদামুখী একাধিক দূরপাল্লার ট্রেনের গতি কমিয়ে দেওয়া হবে। কাছাকাছি সময়ে নৈহাটি হালিশহরের তৃতীয় লাইনের ইন্টারলকিং, বালিগঞ্জ স্টেশনে পুরনো ফুটব্রিজ ভাঙ্গা এবং বারাসাত-হাসনাবাদ শাখার একাধিক স্টেশনে ফুট ব্রিজের স্ল্যাব পৌঁছে দেওয়ার কাজ চলবে। এই কারণে এই সমস্ত শাখাতে বিভিন্ন সময় ট্রেন বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পূর্ব রেলের তরফ থেকে।

শিয়ালদহ দক্ষিণ শাখার বালিগঞ্জ স্টেশনে পুরনো ফুট ওভারব্রিজ ভাঙতে শনিবার রাত দশটা থেকে রবিবার সকাল ৮:৩৫ মিনিট পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রাখা হবে। এই কাজের জন্য বালিগঞ্জ স্টেশনের আপ এবং ডাউন কর্ডলাইন ছাড়াও এক নম্বর প্লাটফর্ম বন্ধ থাকবে। সেই সঙ্গে রবিবার সকালে একজোড়া বজবজ শিয়ালদহ এবং নৈহাটি শিয়ালদহ লোকাল বাতিল করা হয়েছে। এছাড়াও একজোড়া বজবজ-শিয়ালদহ লোকালকে শিয়ালদহ মেন এবং দক্ষিণ শাখা দিয়ে ঘুরে দেওয়া হয়েছে। তবে সোনারপুর, বারুইপুর, ক্যানিং এবং অন্যান্য শাখায় সকালে স্বাভাবিকভাবে ট্রেন চলবে।

বারাসাত হাসনাবাদ শাখার সন্ডালিয়া এবং লেবুতলা স্টেশনের মধ্যে বিভিন্ন ফুট ব্রিজের স্ল্যাব পৌঁছে দেবার কাজ চলবে শনিবার রাত এগারোটা থেকে রবিবার ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত। এই কারণে এই সময় স্টেশনে ট্রেন চলাচল বন্ধ থাকবে। এই কাজের জন্য বারাসাত হাসনাবাদ শাখার ৪০ টি ট্রেনের মধ্যে আটটি চলবে না। মূলত রবিবার ভোর এবং সকালের দিকে বেশকিছু ট্রেন বাতিল হচ্ছে। নৈহাটি থেকে হালিশহরের মধ্যে তৃতীয় লাইন চালু করার জন্য ইন্টারলকিং এর কাজ শুরু হয়েছে শুক্রবার রাত থেকে। এর জন্য রবিবার রাত্রে সাড়ে বারোটা থেকে ভোর তিনটে পর্যন্ত সংশ্লিষ্ট শাখায় ট্রেন চলাচল বন্ধ থাকবে। এই কারণে কয়েক জোড়া লোকাল বাতিল করা হয়েছে। তার পাশাপাশি শিয়ালদহ লালগোলা মেমু ট্রেন বাতিল করা হয়েছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026