Weather Report: ওড়িশায় প্রবল ঘূর্ণাবর্ত, মেঘে ঢাকা কলকাতার আকাশ, কবে হবে বৃষ্টি?

রাত্রের তাপমাত্রা আবারও বৃদ্ধি পেল কলকাতায়। উল্টোদিকে কমলো দিনের তাপমাত্রা। রবিবারের পর দিন এবং রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। অন্যদিকে দার্জিলিং এবং কালিম্পং- এ রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা। জেলায় জেলায় সকাল সন্ধ্যায় হালকা শীতের আমেজ থাকবে আরো কয়েকদিন। সব মিলিয়ে আবহাওয়া থাকবে মনোরম। রবিবার থেকে দার্জিলিং এবং কালিম্পং এ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে কলকাতা এবং সংলগ্ন এলাকায় শীতের আমেজ আর থাকবে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। আংশিক মেঘলা আকাশের জন্য শুক্রবার দিনের তাপমাত্রা কমলেও রাতের বেলা কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছে।

জেলায় জেলায় আরো কিছুদিন শীতের হালকা আমেজ থাকবে সকাল এবং রাত্রে। কলকাতায় সকালে এবং রাতের দিকে মনোরম আবহাওয়া থাকবে। রবিবার থেকে কলকাতা এবং সংলগ্ন এলাকায় দিনভর উষ্ণতা থাকবে। জেলায় জেলায় দিনের বেলায় উষ্ণ আবহাওয়া থাকবে রবিবারের পর। অন্যদিকে কলকাতায় থাকবে আংশিক মেঘলা আকাশ। রাতে এবং সকালে মনোরম আবহাওয়া থাকবে এবং বেলা বাড়লে বাড়বে উষ্ণতা। তবে বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে নেই।

আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২১.৫° সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। গতকাল তাপমাত্রা ছিল ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি ছিল। অন্যদিকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫২ থেকে ৯৪% পর্যন্ত থাকতে পারে। আগামী ২৪ ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ওড়িশা সংলগ্ন এলাকায় রয়েছে একটি ঘূর্ণাবর্ত। আজ পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর-পশ্চিম ভারতে। কলকাতায় বৃষ্টির সম্ভাবনা তেমন একটা না থাকলেও, আবহাওয়া পরিবর্তন হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে।

তার পাশাপাশি আগামী ২৪ ঘন্টায় দিল্লি উত্তর প্রদেশ বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কুয়াশা সতর্কতা রয়েছে। জম্মু-কাশ্মীর লাদাখ সহ উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি এবং তুষারপাত হবে শনিবার থেকে মঙ্গলবার এর মধ্যে। একটু বেশি বৃষ্টি হতে পারে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। হালকা বৃষ্টি পাঞ্জাবেও হতে পারে বলে জানিয়েছে ভারতীয় হাওয়া অফিস। শুধু বৃষ্টি হবে সোমবার পর্যন্ত উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে। শুধু তাই নয় উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় এবং নাগাল্যান্ডে। আগামী পাঁচ দিন বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে।

BharatBarta Desk

Recent Posts

মাত্র ৪৩৬ টাকা জমালেই মিলবে ২ লক্ষ টাকার বিমা! কেন্দ্রের এই স্কিমে মিলছে বড় সুবিধা

বছরে মাত্র ৪৩৬ টাকা প্রিমিয়াম দিলেই মিলতে পারে ২ লক্ষ টাকার জীবনবিমা কভার। কেন্দ্রীয় সরকারের…

May 11, 2026

১ জুন থেকেই মহিলাদের অ্যাকাউন্টে ৩০০০ টাকা! ফ্রি বাস যাত্রারও বড় ঘোষণা নতুন সরকারের

বাংলায় সরকার গঠনের পর একের পর এক বড় ঘোষণা করছে নতুন বিজেপি সরকার। আর এবার…

May 11, 2026

পশ্চিমবঙ্গ জয়ের পরেই বাড়ল গ্রামীণ কর্মসংস্থানের মেয়াদ, নতুন প্রকল্প কার্যকরের বিজ্ঞপ্তি কেন্দ্রের

গ্রামীণ ভারতে কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। ‘মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপাওয়ারমেন্ট…

May 11, 2026

একটি রিচার্জেই চলবে পরিবারের ৪টি সিম, Jio প্ল্যানে কলিং, ডেটার সঙ্গে OTT সুবিধা

দেশের অন্যতম জনপ্রিয় টেলিকম সংস্থা Reliance Jio গ্রাহকদের জন্য নিয়মিত নতুন নতুন রিচার্জ প্ল্যান নিয়ে…

May 11, 2026

বাংলায় চালু হচ্ছে বিশ্বকর্মা যোজনা! মিলবে ৩ লক্ষ টাকা ঋণ, কারা পাবেন সুবিধা জানুন

রাজ্যে নতুন সরকার গঠনের পর একের পর এক কেন্দ্রীয় প্রকল্প চালুর ঘোষণা করা হচ্ছে। এবার…

May 11, 2026

বাড়ি-গাড়ি বিক্রি করেও হার মানেননি, হাওড়ার স্বাস্থ্যব্যবস্থা থেকে শিল্প-বড় স্বপ্ন রুদ্রনীলের

টলিউডে দীর্ঘ পাঁচ বছর কাজের অভাব, আর্থিক সংকট, বাড়ি-গাড়ি বিক্রি করার মতো কঠিন পরিস্থিতির মধ্যেও…

May 11, 2026