নিউজ

লোকাল ট্রেনে যাত্রীদের জন্য বড়সড় চমক আনতে চলেছে রেল, জানুন কী

এবার রেল তাদের যাত্রীদের জন্য এক নয়া অভাবনীয় সিদ্ধান্ত নিল। রেল যাত্রার একঘেয়েমি কাটানোর জন্য এবার পূর্ব রেলের লোকাল ট্রেনে বাজবে রবীন্দ্র সংগীত। কেন্দ্রের এমন সিদ্ধান্তে অনেকেই অবাক হয়েছেন বেশ। তবে রেলের এই সিদ্ধান্ত শুনে যথেষ্ট খুশি নিত্যযাত্রীরা। তবে এর মধ্যেও রাজনীতির রং দেখতে পেয়েছে বঙ্গ রাজনৈতিক বিশেষজ্ঞরা। আসলে আসন্ন বাংলা বিধানসভা নির্বাচনের আগে গেরুয়া শিবির নিজেদেরকে বাঙালি ভক্ত দেখানোর প্রতিষ্ঠা করছে। তাই জন্যই হয়তো এবার রেলের কামরায় রবীন্দ্রসঙ্গীত শোনা যাবে। ইতিমধ্যেই শাসকদল এই বিষয়ে সমালোচনা করেছে। যদিও সমালোচনায় পাত্তা দিতে নারাজ বিজেপি।

এর আগে ক্ষমতায় আসার সময় তৃণমূল কংগ্রেস রাস্তার ট্রাফিক সিগন্যালে রবীন্দ্র সংগীত বাজানোর সিদ্ধান্ত নিয়েছিল। এবারে ঠিক একই চাল চালছে বিজেপি। এই বিষয়ে রাজ্য তৃণমূল নেতা অরূপ রায় জানিয়েছেন, “বিজেপি সরকার মমতা বন্দ্যোপাধ্যায় কে নকল করে। তবে মানুষ সবই বুঝতে পারে। সাধারণ মানুষকে ধোকা দেওয়া যাবে না। যা করছে এতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম্বার বাড়বে।” এই সবকিছু ভোটের চমক বলেও দাবি করেছেন অরূপ রায়। অন্যদিকে হাওড়া জেলা বিজেপির সভাপতি সুরজিৎ সাহা জানিয়েছেন, “এই কাজ রেলের কাজ এবং বেশ ভালো কাজ করছে তারা। সবকিছুর মধ্যেই শাসকদল রাজনীতির গন্ধ দেখে।” এছাড়াও তিনি অভিযোগ জানিয়েছেন, “কেন্দ্রের বিভিন্ন জনমুখি প্রকল্পকে নিজেদের প্রকল্প বলে চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। মানুষ সবই বুঝতে পারে।”

প্রসঙ্গত, করোনা ভাইরাস প্যানডেমিক পরিস্থিতিতে গত মার্চ মাস থেকে লোকাল ট্রেন পরিষেবা বন্ধ ছিল। তারপর দীর্ঘ আলাপ-আলোচনা ও বৈঠকের পর গত নভেম্বর মাস থেকে লোকাল ট্রেন পরিষেবা চালু হয়েছে। বর্তমানে হাওড়া ডিভিশনে ৯০ শতাংশ লোকাল ট্রেন চলছে। এরইমধ্যে রাজ্য সরকার লোকাল ট্রেনের কামরায় রবীন্দ্রসঙ্গীত চালানোর পরিকল্পনা নিয়েছে। হাওড়া ডিভিশনের ডিআরএম সঞ্জয় কুমার সাহা জানিয়েছেন, বর্তমানে পরীক্ষামূলকভাবে ৮ টি কামরায় রবীন্দ্র সংগীত বাজানো হবে। লোকাল ট্রেনে বর্তমানে যে প্রত্যেকটি কামড়ায় যে এনাউন্স করার সিস্টেম আছে তাতেই বাজবে গান।

Anirban Kundu

Recent Posts

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই পেমেন্ট! Google Pay-র নতুন ‘Pocket Money’ ফিচারে বদলাচ্ছে ডিজিটাল লেনদেন

ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় বড় আপডেট আনল Google Pay। নতুন ‘Pocket Money’ ফিচারের মাধ্যমে এখন আর…

April 12, 2026

তাপপ্রবাহের মাঝেই বৃষ্টি দক্ষিণবঙ্গে! আজ ভিজবে কোন কোন জেলা?

বাংলায় গরম ক্রমশ বাড়ছে। আবহাওয়া দফতরের মতে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৫ থেকে ৭…

April 12, 2026

কোটি টাকার সোনা, দামি Rolex আর বিশাল শেয়ার! ঠিক কত সম্পত্তির মালিক কোয়েল মল্লিক জানলে চমকে যাবেন

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…

April 11, 2026

KKR-এ বড় সিদ্ধান্ত আসছে? অধিনায়ক রাহানেকে ঘিরে বাড়ছে প্রশ্ন

কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…

April 11, 2026

ভোটের মুখে ফের ইডির ঝটকা! পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা, SSC কেলেঙ্কারিতে তোলপাড় রাজ্য

ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…

April 11, 2026

Gold Price Today 11 April 2026: যুদ্ধবিরতির ধোঁয়াশায় কাঁপছে বাজার! বৈশাখের আগে কি সোনায় সুখবর?

আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…

April 11, 2026