দেশ

আগামী ১ ফেব্রুয়ারি থেকে আর কাজ করবে না এই সমস্ত এটিএম, জানুন বিস্তারিত

এটিএম জালিয়াতির ঘটনা দিনে দিনে বেড়েই চলেছে। সাধারণ মানুষ এই নিয়ে বেশ ভুক্তভোগী রয়েছেন। তারমধ্যে এবারে নিজেদের গ্রাহকদের জন্য একটি বড় সিদ্ধান্ত গ্রহণ করল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। আগামী ১ ফেব্রুয়ারি থেকে আর কাজ করবে না নন ইএমভি এটিএম কাউন্টার। সেখান থেকে টাকা তোলার সুযোগ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেল এবার থেকে। ব্যাংকের তরফ থেকে এই বিষয়টি টুইট করে জানানো হয়েছে।

বর্তমানে ভারতের বেশিরভাগ এটিএম ইএমভি যুক্ত। আপনারা হয়তো অনেকেই জানেন না এই ইএমভী কি জিনিস। কিছু কিছু এটিএমে দেখতে পান কার্ড মেশিনে আটকে থাকে। সেগুলি ইএমভি মেশিন। আর বেশ কিছু মেশিনে কার্ড আটকে থাকে না। সেগুলি নন ইএমভি মেশিন। তবে নন ইএমভি মেশিন জালিয়াতি করার জন্য বেশি সুবিধাজনক। তাই এই এটিএম বন্ধ করার পরিকল্পনা গ্রহণ করেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। জানানো হয়েছে জালিয়াতির থেকে গ্রাহকদের সুরক্ষিত রাখতে এই পদক্ষেপ গ্রহণ করেছে পিএনবি। গত ১৪ জানুয়ারি এই বিষয়টি ঘোষণা করা হয়। তাতে লেখা হয়েছিল, ১ ফেব্রুয়ারি থেকে এই সমস্ত মেশিন থেকে তার টাকা তোলা সম্ভব হবে না। কার্ড জালিয়াতির থেকে গ্রাহকদের সুরক্ষিত রাখার জন্য এই পদক্ষেপ গ্রহণ করেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক।

 

একটি সমীক্ষায় উঠে এসেছে, বর্তমানে ডিজিটাল পেমেন্ট এর কার্ড জালিয়াতি এবং এটিএম কার্ড জালিয়াতি অনেক বেশি পরিমাণে বেড়ে গিয়েছে। প্রায় ১,০০০ জনের উপরে YouGov নামক একটি সংস্থা পর্যবেক্ষণ চালিয়েছিল। সেখানে উঠে এসেছে প্রতি ৩ জনের মধ্যে একজন ব্যবহারকারী এটিএম জালিয়াতি নিয়ে উদ্বিগ্ন। আর অনলাইনে টাকা চুরি অথবা জালিয়াতির কথা স্বীকার করেছেন ৫ জনের মধ্যে একজন। ফলে এই পরিস্থিতিতে, গ্রাহকদের সুরক্ষিত রাখার জন্য নন ইএমভি মেশিন তুলে দিতে চলেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026