বিনোদন

হবু বউকে কাছে টেনে এ কী করলেন নীল, জন্মদিনে ঘনিষ্ঠ মুহূর্তে নীল-তৃণা, দেখুন ভিডিও

সম্প্রতি ছিল অভিনেত্রী তৃণা সাহা (trina saha)-র জন্মদিন। তৃণার জন্মদিনে তাঁর হবু বর অভিনেতা নীল ভট্টাচার্য (Nil bhattacharya) ও তৃণা নিজেদের  ঘনিষ্ঠ নাচের ভিডিও শেয়ার করলেন ইন্সটাগ্রামে। নীল, তৃণার জন্য রাত বারোটার সময় একটি সারপ্রাইজ বার্থডে পার্টির আয়োজন করেছিলেন। সেই পার্টিতে হিন্দি গানের সঙ্গে ডান্স পারফরম্যান্স করলেন দুজনে।  তৃণার পরনে ছিল কালো রঙের সিকুইনড শর্ট ড্রেস। নীল ও তৃণার এই ডান্স ভিডিওটি নেটিজেনদের কাছে প্রশংসনীয় হয়েছে।

ক্রমশ সময় এগিয়ে আসছে সাতপাকে বাঁধা পড়ার। এর আগে  প্রি-ওয়েডিং ভিডিও শুট করে ইন্সটাগ্রামে শেয়ার করেছেন নীল ও তৃণা। বিদ‍্যা বালন (vidya balan) ও সইফ আলি খান (saif Ali khan) অভিনীত জনপ্রিয় হিন্দি ফিল্ম ‘পরিণীতা’-এর গান ‘পিউ বোলে’-এর সঙ্গে রোম্যান্টিক ভাবে নেচেছেন নীল ও তৃণা। তৃণার পরনে ছিল লাল রঙের সিকুইনড শাড়ি ও সাদা চিকনকারি ব্লাউজ। নীল পরেছিলেন লাল-সাদা শেরওয়ানি।

সম্প্রতি ছিল নীল  ও তৃণা-এর সঙ্গীত অনুষ্ঠান। সঙ্গীত অনুষ্ঠানে এই মুহূর্তের সবচেয়ে চর্চিত গান ‘টুম্পা সোনা’ মাতিয়ে দিয়েছে অতিথিদের।  নীল ও তৃণার সঙ্গে জমিয়ে সঙ্গীত অনুষ্ঠানে ‘টুম্পা’ নেচেছেন আমন্ত্রিতরা।  সঙ্গীত অনুষ্ঠানের  এই ভিডিওটি ইন্সটাগ্রামে শেয়ার করেছেন নীল। নীলের শেয়ার করা এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

9 ই জানুয়ারি ছিল নীল ও তৃণার এনগেজমেন্ট। কলকাতা শহরের একটি অভিজাত ক্লাবে হয়েছে নীল ও তৃণার এনগেজমেন্টের অনুষ্ঠান। তাঁদের এনগেজমেন্টের আঙটি উড়ে এল বেলুনে বাঁধা ড্রোনের মাধ্যমে। সেই আংটি একে অপরকে পরিয়ে বাগদান সারার পর একটি সুন্দর ডিজাইনার কেক কাটলেন নীল ও তৃণা।

একসময় এমবিএ ক্লাসে দানা বেঁধেছিল নীল ও তৃণার প্রেম। এবার পরিণতির পথে হাঁটলেন নীল ও তৃণা। কিছুদিন পরে আগামী 4 ঠা  ফেব্রুয়ারি অর্কিড গার্ডেন্সে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হবে নীল ও তৃণার বিয়ে। বিয়ের দিন তৃণা পরবেন লাল রঙের বেনারসি ও নীল ধুতি-পাঞ্জাবি। বিয়ের মেনুও হয়েছে খাঁটি বাঙালি। এপার বাংলা-ওপার বাংলার বিভিন্ন পদ থাকছে মেনুতে।  নীল জানিয়েছেন চিংড়ির মালাইকারি ও চিতল মাছের মুইঠ্যা দুটি পদই তাঁর প্রিয়।  সুতরাং এই দুটিও স্থান পেয়েছে বিয়ের মেনুতে।

তবে ভ‍্যালেন্টাইনস ডে’র দিন অর্থাৎ 14 ই ফেব্রুয়ারি হবে নীল ও তৃণার গ্র‍্যান্ড রিসেপশন। পি.সি.চন্দ্র গার্ডেন বুক করা হয়েছে রিসেপশনের জন্য। রিসেপশনের দিন ডেকোরেশন হবে মুঘল দরবারী স্টাইলে। রিসেপশনের মেনুতেও থাকবে বিরিয়ানি, কাবাব, চাঁপ-এর মতো মোগলাই খানা।  টিম ‘খড়কুটো’ ও টিম ‘কৃষ্ণকলি’ নিমন্ত্রিত রয়েছে নীল ও তৃণার বিয়েতে।   কিন্তু নীল ও তৃণার রিসেপশনের দিনে পুরুলিয়ার বিলাসবহুল রিসর্টে এনগেজমেন্ট ও রেজিস্ট্রি ম্যারেজ হতে চলেছে  টেলিটাউনের আরেক জনপ্রিয় জুটি রুদ্রজিৎ(Rudrajeet)ও প্রমিতা(Pramita)- র। ফলে মিডিয়া হাইপ দুই ভাগে ভাগ হয়ে যাওয়ার আশঙ্কা থাকছে দুই জুটির ক্ষেত্রেই। বিয়ের পর নীল ও তৃণা হানিমুনের জন্য গ্রীস রওনা হবেন বলে জানা গেছে।  নীল জানিয়েছেন, তৃণা তাঁর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মানুষ।  তৃণার মতো করে নীলকে কোনোদিন কেউ বোঝেনি। এমনকি নীলের অত্যধিক কথা বলার অভ্যাস তৈরি হয়েছে তৃণার জন্য।  নীল ও তৃণার এনগেজমেন্টের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

এই মুহূর্তে জি বাংলায় সম্প্রচারিত ধারাবাহিক ‘কৃষ্ণকলি’তে মুখ্য চরিত্র শ্যামার স্বামী নিখিলের ভূমিকায় অভিনয় করছেন। তৃণা অভিনয় করছেন স্টার জলসার জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘খড়কুটো’য় গুনগুনের চরিত্রে।  কিছুদিন আগে তৃণা নববধূর সাজে সেজে একটি ভিডিও পোস্ট করেছিলেন।  নেটিজেনরা ভেবেছিলেন, নীল ও তৃণা হয়তো ‘সিক্রেট ওয়েডিং’ করলেন।  কিন্তু পরে তৃণা নিজেই সোশ্যাল মিডিয়ায় জানান, এটি ‘খড়কুটো’ সিরিয়ালে তৃণা অভিনীত চরিত্র গুনগুনের বিয়ের দৃশ্য।  তবে নেটিজেনদের অনেকেই তৃণাকে জিজ্ঞাসা করেছেন, তাঁর ও নীলের বিয়ের ফুল কবে ফুটবে!  এবার সেই প্রশ্নেরও উত্তর দিয়েছেন তৃণা। আপাতত নেটিজেনরা অপেক্ষা করছেন ফেব্রুয়ারি মাসে তৃণাকে বধূবেশে দেখার।

Anirban Kundu

Recent Posts

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026

এবার মিড ডে মিলের সঙ্গে মিলবে ব্রেকফাস্টও! ১২ জুন থেকে পড়ুয়াদের জন্য বড় ঘোষণা সরকারের

স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…

May 29, 2026

বিদেশের রেললাইনে ছুটবে বন্দে ভারত! নেপাল-শ্রীলঙ্কা সহ একাধিক দেশে রপ্তানির প্রস্তুতি ভারতের

ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…

May 29, 2026

স্বাস্থ্যসাথীতে মিলত না, আয়ুষ্মান কার্ডে ফ্রিতে পাবেন এসব বহুমূল্য চিকিৎসা! জানুন বড় পার্থক্য

রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…

May 29, 2026

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026