রাজ্য

Local Train Service: সকাল ন’টা পর্যন্ত বন্ধ শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল, কখন থেকে শুরু হবে ট্রেন পরিষেবা?

রেমাল ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বন্ধ বহু ট্রেন চলাচল। রাতভর ঝড় বৃষ্টি হবার পর আজ থেকে বিপর্যস্ত হয়ে পড়েছে রেল পরিষেবা। বলতে গেলে গতকাল রাত থেকেই রেল পরিষেবা বিপর্যস্ত রয়েছে। তবে আজ সকালে লোকাল ট্রেন পরিষেবা একেবারেই স্বাভাবিক নয়। সোমবার সকাল নটা পর্যন্ত শিয়ালদহ দক্ষিণ শাখায় বন্ধ থাকবে রেল চলাচল। তারপর ধীরে ধীরে ট্রেন চলাচল স্বাভাবিক হলেও খুব একটা বেশি ট্রেন চলবে না এই লাইনে। শিয়ালদহ শাখায় আগেই ৪৬ টি ট্রেন বাতিল করা হয়েছে ভারতীয় রেলের তরফ থেকে। এখনো পর্যন্ত, শিয়ালদহ দক্ষিণ শাখায় খুব ধীর গতিতে ট্রেন চলাচল শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। সকাল ৯ টা পর্যন্ত দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বন্ধ থাকার কারণে সমস্যায় পড়েছেন যাত্রীরা।

ঘূর্ণিঝড়ের কারণে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে শিয়ালদহ এবং হাওড়া শাখায়। শিয়ালদহ উত্তর শাখায় বিশেষ ট্রেন বাতিল না হলেও শিয়ালদহ দক্ষিণ শাখার উপরে প্রভাব ফেলেছে এই ঘূর্ণিঝড়। রবিবার রাত এগারোটা থেকে লোকাল ট্রেন পরিষেবা থামিয়ে দেওয়া হয় শিয়ালদহ উত্তর দক্ষিণ এবং হাওড়ার একাধিক শাখায়। শিয়ালদহ দক্ষিণ শাখার বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে ট্রেন। এখনো একাধিক স্টেশনে বহু লোকাল ট্রেন দাঁড়িয়ে রয়েছে বলে খবর। ট্রেনের মধ্যে আটকে রয়েছেন বহু যাত্রী।

ভারতীয় রেলের তরফ থেকে জানানো হয়েছে, এই মুহূর্তে ট্রেন চলাচল একেবারে স্বাভাবিক হবার কোন সম্ভাবনা নেই। প্রাথমিকভাবে সকাল ছয়টা পর্যন্ত ট্রেন বন্ধ থাকার কথা ছিল। কিন্তু শিয়ালদহ দক্ষিণ শাখা একাধিক জায়গায় লাইনের উপরে গাছ ভেঙে পড়েছে। এই কারণে ট্রেন চলাচলে এই মুহূর্তে স্বাভাবিক হওয়া সম্ভব হচ্ছে না। সকাল ন’টা পর্যন্ত ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ ছিল। সপ্তাহের প্রথম দিন হওয়ার কারণে অফিসে যাওয়ার তারা রয়েছে সকলের। তার মধ্যে এই দুর্যোগের কারণে সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। দুর্যোগের সময় কিভাবে গন্তব্যে পৌঁছবেন সেই নিয়ে চিন্তায় রয়েছেন সকলে। তবে বর্তমানে সবাই অপেক্ষা করছেন ভারতীয় রেলের পরিষেবার সঠিক এবং স্বাভাবিক হবার।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026