নিউজ

Weather Update: রাতভর তাণ্ডব চালিয়ে শক্তি কমছে রিমাল এর, সোমবারও সারা দিন চলবে দুর্যোগ

রাতভর তাণ্ডব চালানোর পর ক্রমেই শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় রিমাল (Cyclone Update)। সোমবার সকালে এর গতিবেগ রয়েছে ঘন্টায় ১০০ কিমি। কিন্তু আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার বেলা গড়াতেই ঘূর্ণিঝড়ের শক্তি কমতে থাকবে। সোমবার বিকেলের মধ্যে এটি শক্তি হারিয়ে সাধারণ নিম্নচাপে পরিণত হবে। এর গতি তখন থাকবে ঘন্টায় ৫৫ কিমি। রাতের মধ্যে আরো শক্তি হারিয়ে ৪০ কিমি প্রতি ঘন্টা গতিবেগ হবে। ভারতীয় মৌসম ভবনের তরফে জানানো হয়েছিল, ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের সময় ঝোড়ো হাওয়ার তাণ্ডব চলবে ঘন্টায় ১১০-১২০ কিমি বেগে। এমনকি হাওয়ার গতিবেগ ঘন্টায় ১৩৫ কিমি পর্যন্তও পৌঁছে যেতে পারে সতর্কতা জারি করেছিল মৌসম ভবন।

রিমাল এর প্রভাবে সোমবার সারা দিনই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে। ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে সোমবার। নদিয়া এবং মুর্শিদাবাদে ২০০ মিমি বা তার বেশি বৃষ্টি হতে পারে। কলকাতা, দুই চব্বিশ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূমে ৭০-২০০ মিমি পর্যন্ত বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতেও ৭০-১০০ মিমি বৃষ্টি হতে পারে। সঙ্গে ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে এই জেলাগুলিতে। নদিয়া এবং মঙ ঝুঁকির হাওয়ার গতিবেগ হতে পারে ৬০-৭০ কিমি।

পূর্বাভাস অনুযায়ী, কলকা ও উপকূল সংলগ্ন এলাকা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই সোমবার বিকেল থেকেই আবহাওয়ার উন্নতি হবে। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমে আবহাওয়া উন্নত হবে অন্যদিকে উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুরে ৭০-২০০ মিমি পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরেও হবে ভারী বৃষ্টি। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে।

দার্জিলিং, কালিম্পং দুই দিনাজপুরে হবে ৭০-২০০ মিমি বৃষ্টি। আলিপুরদুয়ার, কোচবিহারচবিহার, জলপাইগুড়িতে বুধবারেও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। গত ২৪ ঘন্টায় কলকাতায় ১৪৬.২ মিমি বৃষ্টি হয়েছে। সোমবার সারাদিন আকাশ থাকবে মেঘলা। এদিন সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ২৫ ডিগ্রি সেলসিয়াস।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026