নিউজ

লোকাল ট্রেনে ‘উত্তম রেক’, থাকছে মোবাইল-ল্যাপটপ চার্জের সুবিধা

মুম্বাই : ৫ ই নভেম্বর পশ্চিম রেলওয়ের ৬৯ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ভারতীয় রেলওয়ে মুম্বইবাসীদের জন্য উপহার হিসেবে নিয়ে এলো ‘উত্তম রেক’ নামে উন্নতমানের লোকাল ট্রেন। লোকাল ট্রেনগুলিতে যাত্রীদের আরামদায়ক ও নিরাপদ ভ্রমনের স্বাচ্ছন্দ্য দেওয়ার জন্য দেশের আধুনিকতম লোকাল ট্রেন ‘উত্তম রেক’ ।

আজ, বৃহস্পতিবার থেকে এই ট্রেন পশ্চিম শাখায় পরিষেবা দেওয়া শুরু করেছে। চর্চাগেট ভিরারার পর্যন্ত এই ট্রেনটি প্রথম প্রথম দিনে ১০ বার চলাচল করবে। যাত্রীদের জন্য স্বাচ্ছন্দ্য বয়ে আনতে এই রেকগুলিতে রয়েছে যুগোপযোগী উন্নত ধরণের ব্যবস্থা।

এই ট্রেনটির সকল কোচে রয়েছে সিসিটিভি নজরদারি এবং চুরি রোধ করার জন্য রয়েছে অ্যান্টি ডেন্ট পার্টিশন। ঐতিহ্যবাহী আপদকালীন চেনের জায়গায় রয়েছে বৈদ্যুতিকভাবে চালিত লাল রঙের অ্যালার্ম সুইচ। মোবাইল এবং ল্যাপটপ চার্জ করার সুবিধাগুলির পাশাপাশি কোচগুলিতে বৃদ্ধি পেয়েছে পাখার সংখ্যা।

আরও পড়ুন : ১৪৫ কিমি বেগে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বুলবুল’

যাত্রীদের কথা ভেবেই দুপাশের আসনের মাঝে রাখা হয়েছে অনেকটা ফাঁক এবং জুতোর ঘর্ষণের ফলে রঙের বিবর্ণ এড়াতে সমস্ত যাত্রী আসনের কাছাকাছি রয়েছে স্টেইনলেস স্টিলের প্রতিরক্ষামূলক প্লেট।তবে এই ‘উত্তম রেক’ এ শারীরিক ভাবে প্রতিবন্ধীদের জন্য কোনো র‌্যাম্পের সুবিধা রাখা হয় নি।

পশ্চিম রেলের সিপিআরও রবীন্দ্র ভাকর জানান যে, দক্ষিণ কেন্দ্রীয় রেলওয়ে এবং পশ্চিম রেলওয়ে উভয়ের মিলিত প্রচেষ্টায় চেন্নাই এর কোচ কারখানায় তৈরী হয়েছে এই নতুন কোচটি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026