নিউজ

অযোধ্যা মামলার রায় নিয়ে দেশবাসীর কাছে বিশেষ আর্জি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

ভারতের অন্যতম হাইভোল্টেজ অযোধ্যা মামলায় অবশেষে রায়দান করতে চলেছে সুপ্রিম কোর্ট। আগামী ১৭ই নভেম্বরের আগেই এই বিতর্কিত মামলায় রায়দান করবে সুপ্রিম কোর্ট। এই পরিস্থিতিতে এই রায়দান ঘিরে যেন কোনো অশান্তির সৃষ্টি না হয় তার জন্য দেশবাসীর কাছে আর্জি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তিনি বলেছেন, “সুপ্রিম কোর্টের রায় নম্রতার সাথে গ্রহণ করুন।” একই সঙ্গে তাঁর মন্ত্রীসভার সকল মন্ত্রীদের কোনোরকম বিতর্কিত মন্তব্য করা থেকে সাবধানও থাকতে বলেছেন প্রধানমন্ত্রী। সুপ্রিম কোর্টের রায়কে জয় বা হার তকমা দিতেও বারণ করেছেন প্রধানমন্ত্রী। সম্প্রতি ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা, ২০১০ সালে এলাহাবাদ হাইকোর্টের রায়ের পরে যে ভাবে দেশে শান্তি বজায় ছিল, তা এই দেশের ঐক্যতার পরিচয়৷ এ বারও তার অন্যথা হবে না৷

আরও পড়ুন : রাজ্যপালকে তীব্র কটাক্ষ মুখ্যমন্ত্রী মমতার, বিজেপির ‘পার্টিম্যান’ বলে অভিহিত করলেন

বিজেপির শীর্ষ নেতৃত্ব সব ছোট বড় নেতা, কর্মীদেরই সাবধান করে দিয়েছে। অযোধ্যা মামলা নিয়ে কোনো উস্কানিমূলক মন্তব্য করা থেকে বিরত থাকতে বলা হয়েছে দলের সব স্তরের কর্মীদের। কোনো উস্কানিমূলক মন্তব্য করলে দল তার বিরুদ্ধে কড়া ব্যাবস্থা নেবে বলে জানিয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। একই ভাবে মুসলিম সংগঠন জমিয়ত-ই-হিন্দ জানিয়েছে, মুসলিম সম্প্রদায়ের সব মানুষের কাছে আবেদন জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের রায় শান্তিপূর্ণ ভাবে গ্রহণ করার জন্য। সুপ্রিম কোর্টের রায়কে সম্মান জানানোর জন্য৷

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026