নিউজ

রাজ্যে চালু হচ্ছে লোকাল ট্রেন, একাধিক নিয়ম মেনে চলবে ট্রেন, সিদ্ধান্ত রাজ্যের

করোনা আবহে একত্রে ভিড় এড়াতে দীর্ঘদিন ধরেই যাত্রীবাহী ট্রেন পরিষেবা বন্ধ রেখেছিল ভারতীয় রেল। করোনা সংক্রমণের প্রথম দিকে প্রধানমন্ত্রীর ডাকা জনতা কার্ফুর দিন থেকেই দেশে বন্ধ রয়েছে রেল পরিষেবা। পরে ভিনরাজ্যে আটকে পড়া শ্রমিকদের বাড়ি ফেরাতে বেশ কিছু শ্রমিক স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্র।

অবশ্য এরপরে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক করার দিকে নজর দেয় কেন্দ্রীয় মন্ত্রীসভা। দেশের অর্থনীতিকে পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে নির্দিষ্ট অঞ্চলে আরও ২০০ টি স্পেশাল ট্রেন চালানোর কথা ঘোষণা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এবার, লোকাল ট্রেন চালানোর কথা ঘোষণা করল ভারতীয় রেল। মুম্বাই সহ অন্যান্য শহরে ইতিমধ্যে চালু হয়েছে লোকাল ট্রেনের পরিষেবা। এবার চালু হবে পশ্চিমবঙ্গেও।

তবে, লোকাল ট্রেন চালু হলেও উঠছে না বিধিনিষেধ। যে কারণে, লোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিক করার আমূল পরিবর্তন আনা হচ্ছে কলকাতা শহর ও শহরতলীর স্টেশনগুলোতে। ভারতীয় রেল সূত্রে জানা গেছে, স্টেশনে প্রবেশ ও প্রস্থানের জন্য একটি করে নির্দিষ্ট পথ থাকবে। সেই পথে প্রবেশের সময় যাত্রীদের থার্মাল চেকিং করা হবে।

একইসঙ্গে, সামাজিক দূরত্ব বিধি ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সমস্ত যাত্রীকে। শুধু তাই নয়, বদল আনা হয়েছে ট্রেনে ওঠানামার ক্ষেত্রেও। ১২ কামরার ইএমইউ লোকালে আগে খাতায় কলমে ১৪৮৮ জনকে ওঠার অনুমতি দেওয়া হত। এবার করোনা মহামারি পরিস্থিতিতে কোপ পড়ছে সেই সংখ্যায়। ইএমইউ লোকালে বর্তমানে ৭০০ থেকে ৭৫০ জনকে ওঠার পরামর্শ দেওয়া হবে বলে জানিয়েছে রেল।

Anirban Kundu

Recent Posts

‘পিকচার এখনও বাকি’—দলের বিরুদ্ধেই বিস্ফোরক রাঘব! ভিডিও ঘিরে তীব্র বিতর্ক

আম আদমি পার্টির অন্দরে দ্বন্দ্ব যেন আরও তীব্র আকার নিচ্ছে। রাজ্যসভায় পাঞ্জাব ইস্যু তুলতে ব্যর্থ…

April 5, 2026

সোনার দামে বড় বদল! আজ কত কমল রেট—জানলে অবাক হবেন

৫ এপ্রিল ২০২৬-এ দেশের সোনার বাজারে সামান্য দামের পরিবর্তন লক্ষ্য করা গেছে। আন্তর্জাতিক বাজারের ওঠানামা…

April 5, 2026

তালসারিতে পৌঁছলেন প্রিয়াঙ্কা! FIR-এর পর সরাসরি স্পটে টলিউড—এবার কী হবে?

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু ঘিরে তদন্ত এখন নতুন মোড় নিয়েছে। রিজেন্ট পার্ক থানায় FIR দায়েরের…

April 5, 2026

রাহুলের মৃত্যুর তদন্তে টলিউডের ঝড়! থানায় প্রিয়াঙ্কা, সঙ্গে প্রসেনজিৎ-ঋতুপর্ণারা

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। এই ঘটনার পর থেকেই একাধিক…

April 4, 2026

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি! রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বড় আবহাওয়ার বদল

চৈত্রের শেষে এসে দক্ষিণবঙ্গ জুড়ে অসহ্য গরমে নাজেহাল সাধারণ মানুষ। দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে…

April 4, 2026

২৮ কোটি টাকার ভুলে ডুবছে CSK! ভুল নিলামে এখন চাপে ধোনিহীন দল

আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের শুরুটা একেবারেই প্রত্যাশামতো হয়নি। মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া মাঠে নেমে…

April 4, 2026