নিউজ

‘স্বাস্থ্যবিধি মানলে লোকাল ট্রেন চালাতে অসুবিধা নেই’, বৈঠকের আগেই চিঠি পূর্ব রেলের

আজ বিকেল পাঁচটায় বাংলায় লোকাল ট্রেন চালানো নিয়ে রেল-রাজ্য বৈঠকে বসবে। কিন্তু তার আগেই পূর্ব রেলের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে তারা স্বাস্থ্যবিধি মেনে লোকাল ট্রেন চালাতে সম্পূর্ণভাবে প্রস্তুত। পূর্ব রেল আজ সকালে রাজ্যকে চিঠি দিয়ে একথা জানিয়েছে। সেইসাথে চিঠিতে আজকের বৈঠকে পুলিশের ডিজি সহ অন্যান্য আধিকারিকদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে।

আজকের রেল-রাজ্য বৈঠকে রেলের তরফ থেকে দুই রেলের এজিএম, চিফ অপারেশন ম্যানেজার, চিফ সিকিউরিটি কমিশনার সহ রেল আধিকারিকরা উপস্থিত থাকবেন। অন্যদিকে রাজ্যের তরফে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ও সেইসাথে রাজ্যের শীর্ষ পুলিশ অধিকর্তারাও উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে। অবশ্য বৈঠকের আগেই পূর্ব রেল নবান্নকে জানিয়েছে যদি সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলা হয় তাহলে তাদের লোকাল ট্রেন চালু করতে কোন আপত্তি নেই।

প্রসঙ্গত কয়েকদিন আগে হাওড়া স্টেশন চত্বরে সাধারণ যাত্রীরা স্পেশাল ট্রেনে ওঠা নিয়ে বিক্ষোভ করেন। তারা হাওড়ার ক্যাব স্ট্যান্ড রোড দিয়ে স্টেশনে ঢুকতে চেষ্টা করলে আরপিএফ বাধা দেয়। তারপরই আরপিএফ এর সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়ে সাধারণ যাত্রীরা। এমনকি অনেক মহিলা যাত্রীর গায়ে হাত দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। এই ঘটনার তীব্র নিন্দা করে রাজ্য এবং তড়িঘড়ি বৈঠক ডাকার সিদ্ধান্ত নেয়।

অন্যদিকে, আজ সকালে বৈদ্যবাটি স্টেশনে লোকাল ট্রেন চালুর দাবিতে সাধারণ মানুষ বিক্ষোভ করে। সকাল ৮ টা ১৫ নাগাদ বিক্ষোভ শুরু হয় ও বেলা বাড়লে ক্ষুব্ধ জনতা জি টি রোড অবরোধ করে। এর ফলে জিটি রোডে তীব্র যানজটের সৃষ্টি হয় ও নিত্যযাত্রীরা চরম অসুবিধার মধ্যে পড়েন। পরে রেল পুলিশের বিশাল বাহিনী ও শ্রীরামপুর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আজকের রেল-রাজ্য বৈঠকে লোকাল ট্রেন চালুর ব্যাপারে কি সিদ্ধান্ত হবে, তার দিকেই নজর সবার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026