রাজস্থান: এখনও পর্যন্ত দেশে করোনা পরিস্থিতি একইভাবে অব্যাহত রয়েছে। কখনও কম আবার কখনও বেশি। কিন্তু দৈনিক সংক্রমণ এখনও উদ্বেগ জাগিয়ে তুলেছে চিকিৎসকদের। প্রতিনিয়ত চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে যুক্ত কর্মীরা নিজেদের পরিবার ভুলে করোনা রোগীদের মারণ ভাইরাস থেকে মুক্ত করার যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। এরই মাঝে দেশ জুড়ে চলছে উৎসবের মরশুম। এবার আসছে দেশ জুড়ে আলোর উৎসব, দীপাবলি। কিন্তু করোনা পরিস্থিতি এবং সর্বোপরি করোনা রোগীদের কথা মাথায় রেখে দীপাবলিতে আতশবাজি ফাটানোর ওপর নিষেধাজ্ঞা জারি করল রাজস্থান সরকার।
করোনার সমীক্ষা বৈঠকে বসার সময় রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেছেন, ‘আতশবাজির থেকে যে ধোঁয়ার উৎপত্তি হয়, তা করোনা রোগীদের জন্য ক্ষতিকারক। এমনকি হূদরোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে আতশবাজির এই ধোঁয়া শারীরিক অবস্থার অবনতি ঘটাতে পারে।’ তাই এ কথা মাথায় রেখেই আতশবাজি ফাটানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী।
শুধু বাজি ফাটানোই নয়, বাজি বিক্রির ওপরেও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। এমনকি দীপাবলি ছাড়াও অন্যান্য অনুষ্ঠান কিংবা বিয়েতেও যাতে বাজি ফাটানো না হয় সেদিকে রাজ্যে প্রশাসনকে কড়া নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন অশোক গেহলট। এমনকি যানবাহন নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রশাসনকে কড়া ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। রাজস্থানের মুখ্যমন্ত্রী বলেছেন, ফ্রান্স, ইতালি, স্পেন, জার্মানির মতো এ দেশে যেন করোনার দ্বিতীয় ওয়েভ শুরু না হয়, এমনকি ফের যাতে লকডাউন না হয়, সেদিকে সরকারগুলির পাশাপাশি মানুষদেরও সচেতন হতে হবে। তারা হলেন কোন গুপ্ত রাজ্য গড়ে তুলতে পারবে না তবে দীপাবলীর প্রাক্কালে বাজি ফাটানো ওপর এমন সিদ্ধান্ত যথেষ্ট নজিরবিহীন বলেই মনে করছেন রাজনৈতিক মহল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…