ব্যাঙ্কে টাকা জমা এবং টাকা তোলার ক্ষেত্রে এবার থেকে দিতে হবে চার্জ। ১ নভেম্বর থেকেই ব্যাঙ্কের নিয়মে বড়সড় বদল ঘটেছে৷ সেই বদনের মধ্যেই এই নিয়মটা পড়ছে। এতদিন পর্যন্ত ব্যাঙ্কে গিয়ে টাকা তোলা ও জমা দেওয়ার ক্ষেত্রে কোনও অতিরিক্ত চার্জ দিতে হত না গ্রাহকদের৷ তবে চলতি মাস থেকেই ব্যাঙ্কের নির্দিষ্ট করে দেওয়া সীমার অতিরিক্ত টাকা ব্যাঙ্কে এসে তোলা ও জমার ক্ষেত্রে আলাদা করে চার্জ দিতে হবে গ্রাহকদের৷
১ নভেম্বর অর্থাৎ গতকাল, রবিবার থেকেই এই নিয়ম চালু করেছে ভারতের অন্যতম প্রথম সারির ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা৷ তবে এখনও পর্যন্ত পিএনবি, অ্যাক্সিস ব্যাঙ্ক এবং সেন্ট্রাল ব্যাঙ্কের মতো ব্যাঙ্কগুলি এই নিয়ম চালু করেনি ৷
এই বিষয়ে ব্যাঙ্ক অফ বরোদা ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ব্যাঙ্কে এসে সেভিংস অ্যাকাউন্ট থেকে মাসে সর্বোচ্চ তিন বার কোনও চার্জ ছাড়াই টাকা তুলতে পারবেন গ্রাহকেরা ৷ কিন্তু চতুর্থবার থেকে প্রতি জমায় চার্জ হিসেবে দিতে হবে ৪০ টাকা ৷ লোন অ্যাকাউন্টের ক্ষেত্রে একই নিয়মে মাসে তৃতীয়বারের পর টাকা তুলতে এলে প্রতিবার চার্জ হিসেবে দিতে হবে ১৫০ টাকা ৷ অন্যদিকে, একইভাবে টাকা তোলার ক্ষেত্রেও মাসে তিনবার কোনও চার্জ লাগবে না কিন্তু তিনবারের অধিক ব্যাঙ্কে এসে টাকা তুলতে গেলে প্রতিবারের জন্য দিতে হবে ১০০ টাকা করে চার্জ ৷
একমাত্র এই নিয়মের আওতা থেকে ছাড় দেওয়া হয়েছে জনধন যোজনা অ্যাকাউন্টকে ৷ জনধন যোজনা অ্যাকাউন্ট গ্রাহকদের ক্ষেত্রে কোনও চার্জ বা টাকা জমা তোলায় কোনও সীমা নেই ৷
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…